টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিব নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ১৫:১৯আপডেট : ১৭ মে ২০১৯, ১৬:০৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিব নেই আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামার আগেই দুঃসংবাদ দিলেন অধিনায়ক মাশরাফি। টস করার সময় তিনি নিশ্চিত করেছেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ট্রফি জেতার লড়াইয়ে নামতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাওয়া চোটটাই ছিটকে দিয়েছে সাকিবকে।

সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আইরিশদের বিপক্ষে ছিলেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে আগের ম্যাচে ৫ উইকেট পেলেও ফাইনালের একাদশে জায়গা হয়নি আবু জায়েদ রাহীর। চমৎকার হাফসেঞ্চুরি করেও যেমন জায়গা ধরে রাখতে পারেননি লিটন দাস। এই ওপেনারের মতো বাদ পড়েছেন পেসার রুবেল হোসেনও।

তাদের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যামব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম