এই জয় বিশ্বকাপে আমাদের অনুপ্রাণিত করবে: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৯:৩১আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:৫৮

মাশরাফির শিরোপার উচ্ছ্বাস এর চেয়ে ভালো হতে পারতো না বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। ইংল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের কন্ডিশনের দারুণ মিল। আর সেই আয়ার‌ল্যান্ডেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছে টাইগাররা, দূর হয়েছে শিরোপা জিততে না পারার আক্ষেপ।

আইরিশদের মাটিতে সাফল্যে উদ্ভাসিত মাশরাফি মুর্তজা এখন তাকিয়ে ক্রিকেটের সেরা টুর্নামেন্টের দিকে। বাংলাদেশ অধিনায়কের দৃঢ় বিশ্বাস, আয়ারল্যান্ডের সাফল্য আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে দলকে অনুপ্রাণিত করবে, ‘এই জয় ইংল্যান্ড বিশ্বকাপে আমাদের অনুপ্রেরণা জোগাবে। আর সেই অনুপ্রেরণায় বাংলাদেশ বিশ্বকাপে অনেক দূর যাবে বলেই আমার বিশ্বাস।’

শুক্রবারের ফাইনালে ডি/এল মেথডে ২৪ ওভারে ২১০ রানের কঠিন লক্ষ্যের সামনে দাঁড়িয়েও ভেঙে পড়েনি বাংলাদেশ। বরং সৌম্য-মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবীয় বোলিং আক্রমণকে গুঁড়িয়ে ৭ বল হাতে রেখেই মেতে উঠেছে জয়ের আনন্দে। মাশরাফির ধারণা, বিশ্বকাপে বড় লক্ষ্য তাড়া করার আত্মবিশ্বাস এনে দেবে ডাবলিনের জয়, ‘বড় রান তাড়া করার সামর্থ্য যে আমাদের আছে, এই ম্যাচ সেটাই প্রমাণ করেছে। বিশ্বকাপে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে বিশ্বকাপে বড় স্কোর তাড়া করতে আত্মবিশ্বাস জোগাবে এই জয়।’

আয়ারল্যান্ড জয়ের পর বাংলাদেশ দলের গন্তব্য ইংল্যান্ড। ৩০ মে বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে। বিশ্বকাপে মাশরাফির দলের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২ জুন ম্যাচটির ভেন্যু লন্ডনের ওভাল। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম