‘ইংল্যান্ডের পক্ষে ওয়ানডেতে ৫০০ রান করা সম্ভব’

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, ২০:০৪আপডেট : ১৮ মে ২০১৯, ২০:১৯

মার্ক উড ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোরের দুটিই ইংল্যান্ডের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে রেকর্ড ৪৮১ রান তাদের, অন্যটি পাকিস্তানের বিপক্ষে- ৩ উইকেটে ৪৪৪ রান। সম্প্রতি তাদের ব্যাটিং লাইনআপও দুর্দান্ত ফর্মে। এই ইংল্যান্ড দলের পক্ষে ওয়ানডেতে ৫০০ রান করা সম্ভব মনে করেন ফাস্ট বোলার মার্ক উড।

বিশ্বের এক নম্বর ওয়ানডে দল এখন ইংল্যান্ড। গত বিশ্বকাপের পর অসাধারণ এক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারা। বলা চলে, সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপও তাদের। প্রত্যেক ম্যাচেই ছুটছে তাদের রান মেশিন।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুরন্ত তাদের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে ৩৭৩ রান করেছে তারা। আর পরের ম্যাচে ৩১ বল হাতে রেখে ৩৫৯ রানের টার্গেট ছুঁয়েছে। সবশেষ সিরিজ জিততে চতুর্থ ম্যাচে ৩৪১ রানের লক্ষ্য পূরণ করেছে স্বাচ্ছন্দ্যে।

উডের বিশ্বাস প্রতিপক্ষ যত রানই করুক না কেন ইংল্যান্ডের কাছে কোনও ব্যাপার নয়। তিনি বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘এটা (৫০০) আমাদের ওয়ানডে দলের জন্য বাস্তবধর্মী লক্ষ্য। ৩৫০ রান করা বেশ স্বাভাবিক, ৪০০ রানও করা সহজ। আমরা সত্যিই বিশ্বাস করি যে সর্বোচ্চ রানও তাড়া করতে পারবো, প্রতিপক্ষ কত করলো সেটা কোনও ব্যাপার নয়।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম