ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ০০:৪৬আপডেট : ১৯ মে ২০১৯, ০০:৪৬

বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে মাশরাফি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ১১ দিন। এর আগে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস সঙ্গে করে ডাবলিন থেকে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক মাশরাফি মুর্তজা ফিরেছেন দেশে, ঐতিহাসিক ট্রফি সঙ্গে নিয়ে।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মাশরাফি সহ এই সিরিজ জয়ী দলের চার জন। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিও ছিলেন।

আয়ারল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়ার আগেই জানা যায়, ত্রিদেশীয় সিরিজ শেষে মাশরাফি ফিরে আসবেন। দেশে তিন দিন বিশ্রামে থাকার পর ২৬ মে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই যোগ দিবেন দলের সঙ্গে।

মাশরাফির সঙ্গে এদিন দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির রাব্বি ও নাঈম হাসান। ফরহাদ রেজা রবিবার সকালের ফ্লাইটে ফিরবেন। তবে দেশসেরা ওপেনার তামিম ইকবাল আয়ারল্যান্ড থেকে দুবাইতে যাচ্ছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ২৩ মে দলের সঙ্গে যোগ দিবেন।

বিমানবন্দরে নেমে খুব বেশি কথা বলেননি মাশরাফি। তিনি বলেছেন, 'যারা ট্রফি জিততে ভূমিকা রেখেছে, তারাই কথা বলার দাবি রাখে। আমি না।'

এনিয়ে গত দশ বছরে বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ৭টি ফাইনাল খেলেছে। সেখানে সাকিব, আশরাফুল, মুশফিকের অধিনায়কত্বে ট্রফি জিততে না পারলেও মাশরাফির চতুর্থবারের চেষ্টায় তারা স্বাদ পেলো বহুল আকাঙ্ক্ষিত এই ট্রফির।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম