ওকসের ৫ উইকেট, শেষ ওয়ানডেও জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ০০:৩৪আপডেট : ২০ মে ২০১৯, ০০:৩৪

৫ উইকেট নিয়ে বাটলারের সঙ্গে ওকসের উদযাপন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং দাপটের মাঝে বল হাতে দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপ প্রস্তুতি সেরে রাখলেন ক্রিস ওকস। চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেট নেওয়া এই ইংলিশ পেসার রবিবার শেষ ম্যাচে নিলেন ৫ উইকেট। তাতে ৫৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ তে এগিয়ে থেকে শেষ করলো ইংল্যান্ড।

জো রুট ও এউইন মরগানের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৫১ রান করেছিল ইংল্যান্ড। জবাবে বাবর আজম ও সরফরাজ আহমেদ প্রতিরোধ গড়লেও সেটা ভেঙে দেন ওকস। ৪৬.৫ ওভারে ২৯৭ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ানডেতে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি ইংলিশ পেসার।

মরগান-রুটের একশ ছাড়ানো জুটিতে বিশাল স্কোরের আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শাহীন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিমের বোলিংয়ে ছন্দপতন ঘটে তাদের ব্যাটিংয়ে। মরগানকে ৭৬ রানে ফিরিয়ে ১১৭ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন শাহীন। অধিনায়কের ৬৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়।

কিছুক্ষণ পর সেঞ্চুরি না করে ফিরে যান রুটও। তাকে ৮৪ রানে মাঠছাড়া করেন মোহাম্মদ হাসনাইন। শেষ দিকে জস বাটলারের ৩৪ রান এবং টম কারানের ১৫ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে সাড়ে তিনশর ঘরে স্কোর করে ইংল্যান্ড।

শাহীন ৪ উইকেট নিয়ে পাকিস্তানের পক্ষে সেরা বোলার। তিনটি পান ইমাদ।

৩৫২ রানের লক্ষ্য দিয়ে ৬ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ওকস তার প্রথম দুই ওভারেই পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে শিকার করেন। এরপর বাবর ও সরফরাজের জুটিতে প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। কিন্তু বাবরকে ফিরিয়ে দুর্দান্ত ব্রেকথ্রু করে ইংল্যান্ড। ১৪৬ রানের জুটি গড়ে রান আউট হন তিনে নামা এই ব্যাটসম্যান। ৮৩ বলে ৯ চার ও ১ ছয়ে ৮০ রান করেন বাবর।

সরফরাজ মাত্র ৩ রান করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তাকে ৯৭ রানে রান আউট করেন বাটলার। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ২ ছয় মারেন পাকিস্তানি অধিনায়ক। তার বিদায়ের পর দ্রুত ‍উইকেট হারাতে থাকে সফরকারীরা। ওকসের গতির সঙ্গে আদিল রশিদের স্পিনে পেরে ওঠেনি তারা। হাসনাইন ও শাহীনের ৪৭ রানের জুটি ভেঙে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ১৭ বলে ২৮ রান করেন হাসনাইন।

ওকস ১০ ওভারে দুটি মেডেন সহ ৫৪ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি পেয়েছেন আদিল রশিদ। চার ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি মেরে সিরিজের সেরা হয়েছেন জেসন রয়। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম