‘আমি মনে করি এটাই আমার শেষ ম্যাচ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১৯:১১আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:১১

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সাব্বির আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৬ মাস নির্বাসনে থাকার পর নিউজিল্যান্ড সফরে দলে ফিরেছিলেন সাব্বির রহমান। কিউইদের মাটিতে ভালোই পারফরম্যান্স ছিল তার। বাংলাদেশ দল ব্যর্থ হলেও শেষ ওয়ানডেতে ‍দুর্দান্ত সেঞ্চুরি এসেছিল সাব্বিরের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে সাফল্যের সুবাদে বিশ্বকাপে ভালো খেলতে আত্মবিশ্বাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে সংবাদ মাধ্যমকে সাব্বির বলেছেন, ‘আমি সব সময় মনে করি এটাই আমার শেষ ম্যাচ। এই ম্যাচের পারফরম্যান্স দিয়েই পরের ম্যাচে দলে জায়গা করে নিতে হবে। তাই নিজের সর্বোচ্চ দিয়ে দলকে কিছু দেওয়ার চেষ্টা করি।’

ডানেডিনে ১০২ রানের ইনিংসটাই যে ক্রিকেটের শ্রেষ্ঠ মঞ্চে পথ দেখাবে, সে কথাও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপে ভালো পারফর্ম করা কিন্তু সহজ নয়। তবে আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি সব সময়। আরেকটা কথা হলো, নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি বিশ্বকাপে আমাকে অনুপ্রাণিত করবে, আত্মবিশ্বাস জোগাবে।’

গত বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম নবীন সদস্য। তবে অনভিজ্ঞতা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেবার ৬ ম্যাচে ৩৬.৪০ গড়ে একটি হাফ সেঞ্চুরি সহ ১৮২ রান করা সাব্বির এখন পরিণত। ইংল্যান্ডে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেললেও তিনি আগের মতোই রোমাঞ্চিত, ‘বিশ্বকাপ ক্রিকেট সব সময়ই উত্তেজনায় ভরা, রোমাঞ্চকর এক টুর্নামেন্ট। গত বিশ্বকাপে অনেক ইমোশন কাজ করেছিল আমার মধ্যে। কিন্তু এবার আমি আগের চেয়ে পরিণত। এই বিশ্বকাপে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে মুখিয়ে আছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম