ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ৩৬০ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২০:০৩আপডেট : ২৮ মে ২০১৯, ২০:২৫

ধোনির সঙ্গে রাহুলের সেঞ্চুরিতে ভারত বড় স্কোর গড়েছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১০২ রানে তাদের ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিয়েছে ভারত। ৭ উইকেটে তারা করেছে ৩৫৯ রান।

টপ অর্ডার ব্যাটসম্যানদের কারণে ভারত বিপদে পড়েছিল। তবে ধোনির সঙ্গে রাহুলের ১৬৪ রানের জুটিতে পথে ফেরে তারা। এই জুটি ভাঙেন সাব্বির রহমান তার চতুর্থ ওভারে। তার স্পিনে রাহুলের অফস্টাম্প ভাঙে। ৯৯ বলে ১২ চার ও ৪ ছয়ে ১০৮ রান করেন তিনি।

এরপর সাকিব আল হাসান তার পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়াকে (২১) সাব্বিরের ক্যাচ বানান। ১১ বলে দুটি চার ও একটি ছয় মারেন ভারতীয় ব্যাটসম্যান। শেষ ওভারে সাকিবের কাছে বোল্ড হন ধোনি। ৭৮ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১৩ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রবীন্দ্র জাদেজা ১০ ও দিনেশ কার্তিক ৭ রানে অপরাজিত ছিলেন।

কার্ডিফে বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। আরেক ওপেন রোহিত শর্মাকে ফেরান রুবেল হোসেন। এরপর বিরাট কোহলিকে আক্ষেপে পোড়ান মোহাম্মদ সাইফউদ্দিন।

রুবেল নেন ২ উইকেট মাত্র ৫ রানে ভারত শিখর ধাওয়ানকে হারায়। তৃতীয় ওভারে মোস্তাফিজের ফুল লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে এলবিডাব্লিউ হন এই ওপেনার। এরপর কোহলির সঙ্গে রোহিতের ৪৫ রানের জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার শর্ট বল রোহিতের ব্যাটে লেগে নিচু হয়ে স্টাম্পে আঘাত করে। ভারতীয় ওপেনার ৪২ বল খেলে ১৯ রানে বিদায় নেন।

কোহলি ক্রিজ আগলে রেখেছিলেন। হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সারার অপেক্ষায় ছিলেন অধিনায়ক। কিন্তু সাইফউদ্দিনের দুর্দান্ত এক বল দিক পাল্টে তার স্টাম্পে আঘাত করে। ৪৬ বলে ৫ চারে ৪৭ রান করেন কোহলি। মাত্র ৭ বল খেলে বিজয় আউট হলেন।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল ও সাকিব। একটি করে পান সাইফউদ্দিন, সাব্বির ও মোস্তাফিজ।ম্যাচ শুরুর দুই বল হতেই হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা।

কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।

ভারতীয় অধিনায়ক কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক