হাফসেঞ্চুরিতে লিটন-মুশফিকের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২২:২১আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৩৪

লিটন দাসের প্রতিরোধ তামিম ইকবালকে বিশ্রামে রাখায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্ততি ম্যাচে উদ্বোধনী জুটিতে খেলেছেন লিটন দাস ও সৌম্য সরকার। বেশ সতর্ক ব্যাটিং করছিলেন তারা। কিন্তু ভালো শুরুর পর পাওয়ার প্লের শেষ ওভারে বুমরাহর জোড়া আঘাতে বিপদে পড়ে বাংলাদেশ। এই ধাক্কা তারা কাটিয়ে উঠেছে লিটন ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে। ২৮ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে হয়েছে ২ উইকেটে ১৫৭ রান।

জসপ্রীৎ বুমরাহ ও মোহাম্মদ সামির স্পেলে দেখেশুনে খেলছিলেন লিটন ও সৌম্য। কিন্তু দশম ওভারের চতুর্থ বলে বুমরাহর বল সৌম্যর ব্যাটের কানায় লেগে দিনেশ কার্তিকের গ্লাভসে ধরা পড়ে। ২৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি, ভাঙে ৪৯ রানের জুটি। পরের বলেই সাকিব আল হাসানকে বোল্ড করেন ভারতীয় পেসার।

মুশফিকের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়ার পথে ২৪তম ওভারে যুজবেন্দ্র চাহালকে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি করেন লিটন। চার ওভার পর মুশফিও পান ফিফটির দেখা, ৫৮ বল খেলে। ৫০ রানে তিনি অপরাজিত খেলছেন, আর লিটন টিকে আছেন ৭০ রানে।

হাফসেঞ্চুরির পথে মুশফিকের শট এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। ১০২ রানে ভারতের ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিয়েছে ভারত। ৭ উইকেটে তারা করেছে ৩৫৯ রান।

রুবেল হোসেন দুটি উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দেন। কিন্তু ধোনি ও রাহুলের ১৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাব্বির রহমানের ব্রেক থ্রুয়ে ভাঙে এই জুটি। ৯৯ বলে ১২ চার ও ৪ ছয়ে ১০৮ রানে তার শিকার হন রাহুল।

৭৮ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১৩ রান করে ইনিংসের শেষ ওভারে সাকিব আল হাসানের কাছে উইকেট হারান ধোনি।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। একটি করে পান সাইফউদ্দিন, সাব্বির ও মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম