আবার জোড়া আঘাতে বিপদে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২২:৫৫আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫৮

৭৩ রান করে আউট লিটন ভালো শুরুর পর জসপ্রীৎ বুমরাহর কাছে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম প্রতিরোধ গড়লেও আবার জোড়া আঘাতের শিকার তারা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩২ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ।

তামিম ইকবালকে বিশ্রামে রাখায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্ততি ম্যাচে উদ্বোধনী জুটিতে খেলেছেন লিটন দাস ও সৌম্য সরকার। বেশ সতর্ক ব্যাটিং করছিলেন তারা। কিন্তু ভালো শুরুর পর পাওয়ার প্লের শেষ ওভারে বুমরাহর জোড়া আঘাতে বিপদে পড়ে বাংলাদেশ। এই ধাক্কা তারা কাটিয়ে ওঠে লিটন ও মুশফিকের হাফসেঞ্চুরিতে। কিন্তু যুজবেন্দ্র চাহাল পরপর লিটন ও মোহাম্মদ মিঠুনকে সাজঘরে পাঠালেন।

বুমরাহ ও মোহাম্মদ সামির স্পেলে দেখেশুনে খেলছিলেন লিটন ও সৌম্য। কিন্তু দশম ওভারের চতুর্থ বলে বুমরাহর বল সৌম্যর ব্যাটের কানায় লেগে দিনেশ কার্তিকের গ্লাভসে ধরা পড়ে। ২৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি, ভাঙে ৪৯ রানের জুটি। পরের বলেই সাকিব আল হাসানকে বোল্ড করেন ভারতীয় পেসার।

মুশফিকের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়ার পথে ২৪তম ওভারে যুজবেন্দ্র চাহালকে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি করেন লিটন। চার ওভার পর মুশফিকও পান ফিফটির দেখা, ৫৮ বল খেলে। ১২০ রানের এই জুটি ভাঙে লিটন ৭৩ রানে স্টাম্পিং হলে। ৯০ বলের ইনিংসে ১০টি চার মারেন বাংলাদেশি ওপেনার। পরের বলে মিঠুন রানের খাতা না খুলে এলবিডাব্লিউ হন।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। ১০২ রানে ভারতের ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিয়েছে ভারত। ৭ উইকেটে তারা করেছে ৩৫৯ রান।

রুবেল হোসেন দুটি উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দেন। কিন্তু ধোনি ও রাহুলের ১৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাব্বির রহমানের ব্রেক থ্রুয়ে ভাঙে এই জুটি। ৯৯ বলে ১২ চার ও ৪ ছয়ে ১০৮ রানে তার শিকার হন রাহুল।

৭৮ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১৩ রান করে ইনিংসের শেষ ওভারে সাকিব আল হাসানের কাছে উইকেট হারান ধোনি।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। একটি করে পান সাইফউদ্দিন, সাব্বির ও মোস্তাফিজুর রহমান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম