চাপে ভেঙে পড়বে না ইংল্যান্ড: মরগান

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৯, ২০:৫১আপডেট : ২৯ মে ২০১৯, ২০:৫১

সংবাদ সম্মেলনে এউইন মরগান গত বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় হয়েছিল ইংল্যান্ডের। এরপর গত চার বছরে মাঠে দাপট দেখিয়ে গেছে তারা। ১৯ সিরিজের ১৫টি জিতে এবার তারা ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এই পরিচিতি তাদের ওপর চাপ তৈরি করলেও ভেঙে পড়বে না তারা, দৃঢ় কণ্ঠে একথা জানালেন অধিনায়ক এউইন মরগান।

বুধবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসেছিলেন মরগান। ওভালে আগামীকাল প্রথম ম্যাচে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফেভারিট হিসেবে র‌্যাংকিংয়ের তিন নম্বর দলটির মুখোমুখি হবে স্বাগতিকরা। ইনজুরিতে মার্ক উড, জোফরা আর্চার ও লিয়াম ডসনকে নিয়ে শঙ্কা থাকলেও প্রস্তুত ইংলিশরা।

পাকিস্তানের বিপক্ষে ৪-০ তে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড। তবে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রস্তুতি শেষ করেছে তারা। তাদের ঘিরে প্রত্যাশার পারদ আকাশছোঁয়া থাকলেও নির্ভার মরগান, ‘দল হিসেবে আমরা এটা নিয়ে কথা বলেছি, উঁচু প্রত্যাশা ও ফেভারিট পরিচিতি পাওয়ার কারণ আছে। গত দুই বছরে বিশেষ করে ঘরের মাঠে আমরা ছিলাম অসাধারণ এবং এটাই কারণ।’

আত্মবিশ্বাস সঙ্গে করে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে চান অধিনায়ক, ‘ড্রেসিংরুমে সবার মধ্যে অনেক বিশ্বাস আছে। আমরা আমাদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী। কোনও বিশ্বকাপ বা অ্যাশেজের প্রথম ম্যাচ সবসময় ভিন্ন এবং এটাই স্বাভাবিক। চাপের সঙ্গে মোকাবিলা করা একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা মুখিয়ে আছি। যে কোনও পরিস্থিতিতে একটি জয় (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) আমাদের চাপ কাটিয়ে উঠতে সাহায্য করবে।’

দুই বছর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের মেয়েরা বিশ্বকাপ জিতেছিল। এবার তাদের পদাঙ্ক অনুসরণ করে ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা আদায় করতে চান মরগানরা। এজন্য প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের বিকল্প আর কী হতে পারে! আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম