হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:৪৭

উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভক্তদের ভিড় বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে উঠলেন মাইকেল ক্লার্ক। ২০১৫ বিশ্বকাপে যার নেতৃত্বে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। তার আগে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে নাচে-গানে মেতে উঠলো লন্ডনের দ্য মল। বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হলো অংশ নিতে যাওয়া ১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে ‘স্ট্রিট ক্রিকেট’।

বুধবার ১ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। ৬০ সেকেন্ডের ক্রিকেট চ্যালেঞ্জে বাংলাদেশের দুই অঙ্গনের তারকা মেতে উঠলেন ব্যাট হাতে। ১ মিনিটে কোন দল কত রান নিতে পারেন, সেই প্রতিযোগিতায় রাজ্জাক-জয়া জুটি বাংলাদেশের জার্সিতে স্কোরে জমা করতে পারেন ২২ রান।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিলেন আয়োজকরা। শুধু বলে এসেছিল, বাকিংহাম প্যালেসকে ব্যাকড্রপে রেখে সাজানো মঞ্চে চমক অপেক্ষা করছে। সেই চমকের বড় একটি অংশ ছিল এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া ১০ দলের দুজন করে ‍প্রতিনিধিকে হাজির করে তাদের মধ্যে স্ট্রিট ক্রিকেটের লড়াই জমিয়ে তোলা। মানে ৩০ মে মূল পর্ব শুরুর আগে সব দলের প্রতিনিধিদের নিয়ে আগেই ক্রিকেট লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে দেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের প্রতিনিধি ছিলেন অভিনেত্রী জয়া আহসান এই লড়াইয়ে জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। কেভিন পিটারসেন ও ক্রিস হিউজ জুটি ৬০ সেকেন্ডে করেন ৭৪ রান। হার-জিত এখানে মোটেও কোনও বিষয় ছিল না, ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।

এই পর্ব শেষে গত বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক স্বপ্নের ট্রফি হাতে উঠে আসেন মঞ্চে। এরপর এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’-এর মাধ্যমে শেষ হয় ১ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম