ওভালে লড়ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৯, ১৭:২৫আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:২৫

জো রুট ও জেসন রয় গড়েন ১০৬ রানের জুটি ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বস্তিও ফেরায় তারা। যদিও জোড়া ধাক্কায় স্বস্তিটা আর থাকেনি ইংলিশদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ১৫৮ রান।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওভালের ম্যাচের শুরুতেই উত্তাপ ছড়ায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলে প্রোটিয়ারা তুলে নেন জনি বেয়ারস্টোর উইকেট। যদিও ওই ধাক্কা কাটিয়ে ওঠে তারা জেসন রয় ও জো রুটের হাফসেঞ্চুরিতে।

১ রানে হারানো প্রথম উইকেটের পর রয়-রুট গড়েন ১০৬ রানের জুটি। ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে ব্যাটিং প্রস্তুতি সেরে নেওয়া রয় বিপদ বাড়তে দেননি ইংল্যান্ডের। ফর্মে থাকা এই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং বাড়িয়ে নেন দলের রান। পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি।

যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি রুটের কাছ থেকে। ইংলিশদের নির্ভরযোগ্য এই বাটসম্যান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট চালিয়েছেন। রয়ের সঙ্গে জুটি গড়ে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। যাতে ইংল্যান্ড থাকে চালকের আসনে।

প্রোটিয়াদের দুই ওভারের ধাক্কায় ম্যাচের দৃশ্যপট আবার যায় পাল্টে। রয়ের আউটের পরপরই রুট ফিরে গেলে বিপদে পড়ে ইংল্যান্ড। রয় ৫৪ রান করে আন্দিলে ফেলুকাওয়ের বলে মিড-অফে ধরা পড়েন ফাফ দু প্লেসির হাতে। পরের ওভারে কাগিসো রাবাদার শিকার রুট। প্রোটিয়া পেসারের খাটো লেন্থের বল ঠিকমতো খেলতে না পারায় ৫১ রান করা রুট পয়েন্টে তালুবন্দী হন জেপি দুমিনির।

এর আগে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম উইকেট দেখতে অপেক্ষাই করতে হয়নি ক্রিকেট ভক্তদের। দ্বিতীয় বলেই পড়েছে এবারের বিশ্বকাপের প্রথম উইকেট। ২০১৯ বিশ্বকাপের প্রথম উইকেট শিকারি হলেন ইমরান তাহির।

ওভালের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামা প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি শুরুতেই দেন চমক। ইংল্যান্ডের পেস সহায়ক পিচে কিনা বোলিং আক্রমণ শুরু করলেন তিনি স্পিন দিয়ে! যে দক্ষিণ আফ্রিকার মূল শক্তি পেস বোলিং, সেখানে স্পিন দিয়ে শুরুটা ছিল আরও বিস্ময়কর।

যদিও দু প্লেসির কৌশল কাজে লেগেছে শুরুতেই। ফর্মের তুঙ্গে থাকা লেগ স্পিনার ইমরান তাহির ইনিংস ও নিজের দ্বিতীয় বলেই তুলে নেন এবারের বিশ্বকাপের প্রথম উইকেট। ফেরান তিনি ইংল্যান্ডের ভয়ঙ্কর ওপেনার জনি বেয়ারস্টোকে।

অফ স্টাম্পের বাইরে বাঁক খাওয়া বল রেয়ারস্টোর ব্যাট ছুঁয়ে গেলে গ্লাভসবন্দী করতে ভুল হয়নি উইকেটরক্ষক কুইন্টন ডি ককের। যাতে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরা বেয়ারস্টো রানের খাতাই খুলতে পারেননি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম