হারলেও আশাবাদী দু প্লেসি

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৯, ১৩:১৯আপডেট : ৩১ মে ২০১৯, ১৩:১৯

ফাফ দু প্লেসি ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারার কথা নির্দ্বিধায় স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি। কিন্তু এই হার থেকেও আশাবাদী হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন তিনি।

ওভালে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। তারপর তাদের কাছে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১০৪ রানে হারের পর দু প্লেসি বলেছেন, ‘এই ম্যাচে তিন বিভাগেই ইংল্যান্ড খেলেছে দারুণ। কিন্তু এটা লিগ পদ্ধতির বিশ্বকাপ। আমাদের পারফরম্যান্স নিয়ে হতাশ তো বটেই, কিন্তু এখান থেকে আপনাকে শিখতে হবে এবং সব সংশয় পেছনে ফেলে আবার খেলতে হবে।’

ব্যাটিংয়ে বাজে দশা হলেও বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের দাপুটে ব্যাটসম্যানরা ইনিংসে মেরেছে মাত্র তিনটি ছয় এবং শেষ ১০ ওভারে করেছে ৭৬ রান। দু প্লেসিও বোলারদের প্রশংসা করলেন, ‘আমি মনে করি বল হাতে আমরা ভালো করেছি। ইংল্যান্ড অন্য যে কারও চেয়ে ব্যাটিংয়ে ভালো। কিন্তু তাদের থামাতে পারা ভালো ব্যাপার। শেষ ১৫ ওভারে কম রান দিয়েছি, কিন্তু তারপরও স্কোরটা বড় ছিল।’

আগামী রবিবার বাংলাদেশের বিপক্ষে এই ভেন্যুতেই দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম