ওয়ার্নারের ফিটনেস নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৯, ১৪:০৩আপডেট : ৩১ মে ২০১৯, ১৪:০৩

ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পে জমেছে সংশয়ের মেঘ। গত বুধবার অনুশীলনের সময় ডেভিড ওয়ার্নারের ডান পায়ের পেশিতে টান পড়েছিল। তাতে আফগানিস্তানের বিপক্ষে তার দলে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

শনিবার ব্রিস্টলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ফিট থাকলে এই ম্যাচে ওয়ার্নারকে ওপেনিংয়ে দেখা যাবে নিশ্চিত করেছেন ল্যাঙ্গার। এর আগে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এই অসি ব্যাটসম্যানকে।

অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘গত বুধবার ব্যথা পেয়েছিল ওয়ার্নার, ডান পায়ে। কিন্তু সে খেলতে উন্মুখ হয়ে আছে, দলের ১৫ জনের সবার মতোই সে খেলতে ভালোবাসে। সে ঠিকভাবে লাফালাফি করছে, হাসছে- এটা ভালো ইঙ্গিত। সত্যিই খেলতে আগ্রহী সে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সে যেন স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারে বিশেষ করে ফিল্ডিংয়ে।’

ওয়ার্নারের খেলা না খেলার সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময় নেওয়া হবে না জানান ল্যাঙ্গার। তিনি না খেললে তার বদলি কে হতে যাচ্ছে সেটা আগেই জানানোর পক্ষে তিনি। ওয়ার্নারের থাকা সম্পূর্ণ নির্ভর করছে শতভাগ ফিট থাকার ওপর। ল্যাঙ্গার বলেছেন, ‘লম্বা টুর্নামেন্ট, আমরা চাই না শুরুতেই ঝুঁকি নিতে। যদি সে ফিট থাকে, তাহলে প্রথম ম্যাচে ওপেনিং করবে।’

ওয়ার্নার যদি খেলেন তবে উসমান খাজা বা শন মার্শের যে কোনও একজনকে টপ অর্ডারে রাখবেন ল্যাঙ্গার। আর ৩২ বছর বয়সী এই অসি ওপেনার না থাকলে জায়গা হবে দুজনেরই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম