শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৯, ১৫:১০আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:২২

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। শনিবার কার্ডিফের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড একাদশে চোটের কারণে নেই পেসার টিম সাউদি। হেনরি নিকোলসও একই সমস্যায় থাকতে পারেননি। পেস আক্রমণ শক্তিশালী করায় কিউইদের একাদশে বিশেষজ্ঞ স্পিনার কেবল মিচেল স্যান্টনার। পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কাও। তাদের একাদশে চার পেসার- লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও সুরঙ্গা লাকমাল।

২০১৫ সালের মতো এবারের বিশ্বকাপেও নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানরাও এই ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছে এবারের আসর। চার বছর আগের লড়াইয়ে ক্রাইস্টচার্চের ম্যাচে ৯৮ রানের দাপুটে জয় পেয়েছিল স্বাগতিক কিউইরা। কোরে অ্যান্ডারসনের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ব্রেন্ডন ম্যাককালামরা করেছিল ৩৩১। বিপরীতে কিউই পেস ঝড়ে ৪৬.১ ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। কার্ডিফের ম্যাচেও তেমন ফলের প্রত্যাশা করছে কেন উইলিয়ামসনরা।

কারণটা তাদের দুর্দান্ত ফর্ম। আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিপরীতে ছন্দ হারানো শ্রীলঙ্কা নিজেদের হারিয়ে খুঁজছে। বিশ্বকাপ ওয়ার্ম-আপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা আছে কিউইদের। তবে প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস ‍ঠিকই সঙ্গী পাচ্ছে তারা। ভারতের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে তাদের অলআউট করেছিল মাত্র ১৭৯ রানে। যে লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয় ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম