নিউজিল্যান্ডের গতি ঝড়ে কাঁপছে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৯, ১৭:০৮আপডেট : ০১ জুন ২০১৯, ১৮:২৫

অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউটের পর নিউজিল্যান্ডের উল্লাস সোফিয়া গার্ডেনসের সবুজ পিচে সুইংয়ের সঙ্গে গতি ঝড় তুললেন নিউজিল্যান্ডের পেসাররা। যাতে অসহায় আত্মসমর্পণ করলো শ্রীলঙ্কার টপ অর্ডার। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি, ২০ ওভারে লঙ্কানদের রান ৬ উইকেটে ৯২।

টস জিতে ফিল্ডিং নিতে ভাবতে হয়নি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেও টস হেরে জানিয়ে যান, তিনিও বোলিং করতে চাইতেন। কার্ডিফের সবুজে পিচে শুরুতে বল করতে চাইবেন সেটাই স্বাভাবিক। কিউইরা সুযোগটা পেয়ে যাওয়ায় মেতেছে একের পর এক উইকেট উদযাপনে।

যদিও ইনিংসের প্রথম বলে ছিল অন্যরকম দৃশ্য। ম্যাট হেনরির ডেলিভারিতে চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন লাহিরু থিমিরানে। যদিও পরের বলেই ছন্দপতন, এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন থিরিমানে। ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ম্যাচের দ্বিতীয় বলেই নেওয়া রিভিউ মিস হয়নি, হেনরির বলে ৪ রান করে ফেরেন থিরিমানে।

পরের সময়টায় লঙ্কান ক্যাম্পে স্বস্তি ফিরিয়েছিলেন কুশল পেরেরা। শুরুতে উইকেট হারালেও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভয় ছড়ান কিউইদের মনে। কিন্তু ২৪ বলে ২৯ রান করে তিনি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন।

তার আউটের পরের বলেই কুশল মেন্ডিসকে (০) ফিরিয়ে হেনরি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেটা না হলেও নিউজিল্যান্ডের উইকেট উৎসব থামেনি। কিউই পেসারদের দাপটের সামনে দলের বিপদ বাড়িয়ে একে একে ফিরেছেন ধনাঞ্জয় ডি সিলভা (৪), অ্যাঞ্জেলো ম্যাথুজ (০), জীবন মেন্ডিস (১)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম