খেলার সিদ্ধান্তটা শুধু তামিমের ওপরেই

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০১ জুন ২০১৯, ২০:৪৭আপডেট : ০১ জুন ২০১৯, ২৩:০৪

অনুশীলনে কয়েকটি কঠিন ক্যাচ নিয়েছেন তামিম রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তামিম ইকবাল? বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ দলে এটাই সবচেয়ে উচ্চারিত প্রশ্ন এখন। নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতে বলের আঘাত পেলেও হাড়ে কোনও চিড় ধরেনি। এটা যদি প্রথম সুসংবাদ হয় তাহলে দ্বিতীয় সুসংবাদ, শনিবার অনুশীলন করেছেন তামিম। তবে দেশসেরা ওপেনার খেলবেন কিনা সেই সিদ্ধান্ত তার ওপরেই ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

ওভালে স্থানীয় সময় বেলা দেড়টায় দলের সঙ্গে অনুশীলনে এসে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। নেটে আধা ঘণ্টা ব্যাটিং শেষে ফিল্ডিং অনুশীলনও করেছেন, নিয়েছেন বেশ কয়েকটি অনেক উঁচুতে ওঠা ক্যাচ। ড্রেসিং ‍রুমে ফেরার আগে ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি খেলবেন?’ এমন প্রশ্নে তামিম নিজেই বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘এখন ভালো আছি। কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে।’

 ব্যাট হাতেও ছিলেন সাবলীল সংবাদ সম্মেলনে মাশরাফি অবশ্য তামিমের খেলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। শুধু জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিনা সেটা তামিমের ওপরে নির্ভর করছে। আজ সে অনুশীলন করেছে। এরপর ওর ফিটনেস টেস্ট হবে। সেখানে আমাদের ফিজিও থাকবেন। তবে ফিজিও নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিম নিজেই। ভালো বোধ করলে আগামীকাল অবশ্যই সে খেলবে।’

শুক্রবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম। এক্স-রে রিপোর্ট কোনও দুঃসংবাদ দেয়নি, শনিবার পুরোদমে অনুশীলন করে সবার মনে স্বস্তিও এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে তাই তাকে দলে পেতে আশাবাদী বাংলাদেশ।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম