ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৯, ০০:২৮আপডেট : ০২ জুন ২০১৯, ০০:৩৩

হাফসেঞ্চুরিতে ফেরাটা স্মরণীয় করলেন ওয়ার্নার গত বছরের মার্চে কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। শনিবার তার ইনিংস সেরা পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের সঙ্গে এদিন ফিরেছিলেন একই ঘটনায় নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। লক্ষ্য থেকে ৩ রান দূরে থাকতে মুজিব উর রহমানের স্পিনে হযরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ হন সাবেক অধিনায়ক। ২৭ বলে ১৮ রান করেন তিনি। স্মিথ আউট হওয়ার পর ক্রিজে নেমেই বাউন্ডারি মেরে দলকে জেতান গ্লেন ম্যাক্সওয়েল।

ব্রিস্টলে টস জিতে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের গতি ও অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ৩৮.২ ওভারে ২০৭ রানে অলআউট হয় আফগানিস্তান। ওয়ার্নারের সঙ্গে অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরিতে ৩৪.৫ ওভারে ২০৯ রান করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে।

গত বছরের জানুয়ারিতে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন ওয়ার্নার। তার দুই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে এক বছর নিষিদ্ধ হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি।

ওয়ার্নারের সঙ্গে ফিঞ্চের ৯৬ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ৪০ বলে ৬ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি করা ফিঞ্চ আউট হন ৬৬ রান করে। প্রতিপক্ষ অধিনায়ক গুলবাদিন নাইবের শিকার হন তিনি। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৪ ছয়।

উসমান খাজার সঙ্গে ৬০ রানের জুটি গড়ার পথে ১৮তম ফিফটি হাঁকান ওয়ার্নার। ৭৪ বলে ৬ চারে পঞ্চাশ ছোঁন তিনি। ১৫ রানে খাজা আউট হলে সাবেক অধিনায়ক স্মিথের সঙ্গে তার জুটি ছিল ৪৯ রানের।

বেশ দেখেশুনে ক্রিজে ব্যাট করে গেছেন ওয়ার্নার। তার ৮৯ রানের অপরাজিত ইনিংস ছিল ১১৪ বলের, ৮টি চার মারেন তিনি। প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করলেন ম্যাচসেরার পুরস্কার জিতেও।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম