মুশফিকের চমৎকার থ্রোতে ডি কক আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ২০:২৭আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৪২

কুইন্টন ডি কক ৩৩১ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২ ওভারে ১ উইকেটে ৫৭ রান। ওভালে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩৩০ রান।

বাংলাদেশ পেল প্রথম উইকেট। কুইন্টন ডি কককে রান আউট করে ফিরিয়েছেন মুশফিকুর রহিম।

মেহেদী হাসান মিরাজের বল ডি ককের ব্যাটে লাগলেও গ্লাভসবন্দী করতে পারেননি মুশফিক। তারই শাপমোচন করলেন তিনি সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে। রান নিতে যাওয়ার সময় অন্যপ্রান্তে থাকা এইডেন মারক্রামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩২ বলে ২৩ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

বিশ্বকাপ দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের খাতা নতুন করে লিখলো বাংলাদেশ। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। ওভালে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩৩০ রান। এটাই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান ছিল এতদিনের সর্বোচ্চ। ২০১৫ সালে নেলসনে স্কটিশরা করেছিল ৩১৮ রান, এই লক্ষ্য তাড়া করতে নেমে জয় নিশ্চিত করা বাংলাদেশ করেছিল ৩২২। রবিবার ইংল্যান্ড ও ওয়েলসে নিজের প্রথম ম্যাচেই সেটা টপকে গিয়ে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।

শুধু তা-ই নয়, ওয়ানডেও নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এতদিন পাকিস্তানের বিপক্ষে ৩২৯ ছিল সর্বোচ্চ। ২০১৫ সালে মিরপুরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে স্কোরটি গড়েছিল টাইগাররা।

ওভালে বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ওপেনিংয়ে সৌম্য সরকার (৪২) ও তামিম ইকবালের (১৬) কাছ থেকে পাওয়া ভালো শুরু কাজে লাগিয়ে রান বাড়িয়ে নেন তারা। ১৪২ রান করার পথে সাকিব-মুশফিক গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথে হাঁটলেও পারেননি মুশফিক (৭৮) ও সাকিব (৭৫)। তবে গড়ে দিয়ে যান শক্ত ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন। ঝড়ো ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪৬ রানে। আর মোসাদ্দেক ২০ বলে ৪ বাউন্ডারিতে করে যান ২৬ রান। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ৫ রানে।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার- ইমরান তাহির, আন্দিলে ফেলুকাও ও ক্রিস মরিস প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি