ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে দেখছেন লয়েড

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৯, ২০:৪৫আপডেট : ০২ জুন ২০১৯, ২০:৪৫

ক্লাইভ লয়েড নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪২১ রানে বিশাল স্কোর করে দাপুটে জয়। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলকে নিয়ে দারুণ আশাবাদী দুইবারের বিশ্বজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিতে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে বিশ্বাস তার।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করতে দেখে খুশি লয়েড, ‘আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নিখুঁত খেলেছে। তারা পিচের সুবিধাটুকু কাজে লাগানোর চেষ্টা করেছে। এভাবে দল যদি খেলতে পারে তাহলে আমি নিশ্চিত সামনের দিকে তারা আরও ভালো করতে পারবে, হারাবে একাধিক দলকে। বেশ কয়েকজন ভালো খেলোয়াড়কে নিয়ে গড়া আমাদের এই দলের সেই ক্ষমতা আছে।’

ওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্স প্রত্যাশিত ছিল উইন্ডিজ গ্রেটের কাছে, ‘যেভাবে ছেলেরা খেলেছে তাতে করে তাদের প্রশংসা করতে হয়। তাদের জন্য আমার গর্ব হয়। এমন না যে তাদের কাছে আমি তা প্রত্যাশা করিনি। এখন আমাদের ব্যাটিংয়ের পরীক্ষা দিতে হবে। আগে যদি ব্যাট করতে হয় তখন দল ইনিংস শেষে কত রান করতে পারবে সেটা দেখতে হবে।’

দল চাপে পড়লে কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে বোঝা যাবে বললেন লয়েড, ‘দল চাপ কতটা সামলাতে পারবে, সেটা বোঝা যাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে বড় পরীক্ষা হবে। অসিদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তারা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সুতরাং দুই দলের ম্যাচটি হবে উত্তেজনায় ঠাসা।’

সর্বকালের অন্যতম সেরা এই টেস্ট অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে দেখলে অবাক হবেন না, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আমি তাদের দেখতে চাই। এটা হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগামী সপ্তাহ তো বটেই, পুরো টুর্নামেন্ট হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা। এই পর্যন্ত যা দেখছি তাতে মনে হচ্ছে সেরা চারে ওঠার জন্য যথেষ্ট সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম