এখন বাংলাদেশের প্রশংসায় ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৯, ০০:৪৫আপডেট : ০৪ জুন ২০১৯, ২০:২৫

ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ- এই ভবিষ্যদ্বাণী করে বাংলাদেশি ভক্তদের সমালোচনার মুখে পড়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে বসে থাকেননি মাশরাফিরা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই দাঁতভাঙা জবাব দিলো বাংলাদেশ। শুরুতেই ধারণা ভুল প্রমাণ হওয়ার পর টুইটারে সাকিবদের প্রশংসা করলেন তিনি।

বিশ্বকাপে কে কয়টি ম্যাচ জিতবে সেটি হিসাব কষে বের করে একটি পোস্ট দিয়েছিলেন ম্যাককালাম। ফেসবুকের ওই পোস্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে রেখেছিলেন তলানিতে। তার মতে, কেবল লঙ্কানদেরই হারাতে পারবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ চতুর্থ ম্যাচে মাঠে নামবে। কিন্তু তার আগেই দুর্দান্ত জয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের মুখ বন্ধ করে দিলো টাইগাররা।

ম্যাককালামের টুইট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়ের পর ম্যাককালাম টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন এভাবে, ‘মনমাতানো পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশের ক্রিকেট দল। আমার প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীর একটিকে ভুল প্রমাণ করার জন্য সাধুবাদ জানাই। তবে এখানেই সব শেষ হয়ে যাচ্ছে না, আমার মনে হয় শেষ পর্যন্ত এটা (ভবিষ্যদ্বাণী) গড়পড়তা অবস্থানে থাকবে। সব তো আর জিততে পারবো না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম