এখন সমর্থকরা হার দেখতে চায় না: সাকিব

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৯, ২১:০৩আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:০৩

সাকিব আল হাসান জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা অভিযানে ফুটে উঠেছে বর্তমান সময়ে টাইগারদের আধিপত্যের ছবি। সাকিব আল হাসানও গর্বে বলে যেতে পারেন, এখন আর হার দেখতে চায় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

বড় কোনও দলকে হারালে এখন আর ‘আপসেট’ হয় না। কারণ বাংলাদেশ নিয়মিতই হারায় প্রায় সব দলকে। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দাপট দেখিয়ে জিতেছে, তাতে মাশরাফিদের প্রতি অন্য দলের সমীহ আরও বাড়ার কথা। প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানের জয়ের পথে বাংলাদেশ ৬ উইকেটে করেছিল ৩৩০ রান।

২০০৭ বিশ্বকাপেও বাংলাদেশ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ভারতকেও সেবার বিদায় করে দিয়েছিল টাইগাররা। তখন অঘটন মনে করা হলেও গত এক যুগে বাংলাদেশের ক্রিকেট বদলে গেছে অনেক। সাকিবের ভাষায়, ‘এগিয়ে গেছে অনেক দূর।’ সঙ্গে এটাও জানিয়েছেন, দলের হার টাইগার ভক্তরা আর দেখতে চায় না।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জেতার পর সাকিব বলেছেন, ‘১২ বছর হয়ে গেছে, আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। একটা সময় আমাদের ভালো খেলাটাই সমর্থক ও ‍আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। তবে এখন তারা (সমর্থক) কোনও দলের বিপক্ষে হার মানতে পারে না। গত ১২ বছরে আমরা প্রত্যাশার এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি। আমি খুশি, তবে মাত্রই তো টুর্নামেন্ট শুরু হলো।’

২০১৫ বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে। ইংল্যান্ডের আসরে নামার আগেই আবার প্রথমবার জিতেছে বহুজাতিক কোনও টুর্নামেন্ট। যাতে এবারের বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে কয়েকগুণ।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের