মাশরাফি-সাকিবদের অন্যরকম ঈদ

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৪ জুন ২০১৯, ১৭:৫১আপডেট : ০৪ জুন ২০১৯, ১৭:৫৯

ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বাংলাদেশ দল অন্যবার তারা ঈদ পালন করেন দেশে, প্রিয়জনদের সঙ্গে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপ খেলতে ক্রিকেটাররা ইংল্যান্ডে। দেশ থেকে অনেক দূরে ভিন্ন রকম ঈদ পালন করছেন মাশরাফি-সাকিবরা।

মধ্যপ্রাচ্যের মতো ইংল্যান্ডেও আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। বেলা ১২টায় সেন্ট্রাল লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। তবে কোন মসজিদে নামাজ পড়বেন, গাড়িতে ওঠার আগেও তা জানতেন না তারা। নিরাপত্তার স্বার্থেই তথ্যটা গোপন রেখেছিল আইসিসি। টিম বাসে নয়, ক্রিকেটাররা নামাজ পড়তে গেছেন তিনটা মাইক্রোবাসে।

সতীর্থদের সঙ্গে সেলফি তুলে দারুণ খুশি মুশফিক পরে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমাদের পক্ষে টিম বাসে করে ঈদের নামাজ পড়তে যাওয়া সম্ভব ছিল না। নিরাপত্তার স্বার্থে আইসিসি অন্য ব্যবস্থা করেছিল আমাদের জন্য।’

বাংলাদেশের আগে ঈদ পালন করলেও দেশের মানুষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খেলাই তো ঈদ। এবারের ঈদ নিয়ে আমরা কেউ তেমন কিছু ভাবিনি। আমাদের ভাবনা শুধু বিশ্বকাপ নিয়ে।’

সেলফি তুললেন রুবেলও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির রহমানও, ‘ঈদ হলো আনন্দের দিন। পরিবার ছাড়া এর আগেও ঈদ কাটিয়েছি। তবে আমরা এখন ঈদ নিয়ে ভাবছি না। আমাদের ভাবনায় শুধু বিশ্বকাপ।’ আর সৌম্য বলেছেন, ‘সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করবো, তারপর অনুশীলনে ব্যস্ত হয়ে যাবো। এবার এটাই আমাদের ঈদ।’

ঈদের দিনেও অনুশীলনের কারণ, বুধবার ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি দিবারাত্রির, তাই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক