সাকিবের স্পিন মোকাবিলায় নিউজিল্যান্ডের বিশেষ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৯, ২২:২৮আপডেট : ০৪ জুন ২০১৯, ২২:৫৫

সাকিব আল হাসান গত ফেব্রুয়ারিতে বাংলাদেশকে নিজেদের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একই প্রতিপক্ষকে মোকাবিলা করতে নামছে কিউইরা। কিন্তু বাংলাদেশের ওই দল আর এই দলের মধ্যে তফাত দেখতে পাচ্ছে তারা। ইনজুরিতে ওই সিরিজে না থাকা সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ফেরায় বাংলাদেশকে বিপজ্জনক মনে করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম। তাকে মোকাবিলায় নেটে একজন বাঁহাতি স্পিনারকে খেলছেন ব্যাটসম্যানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশও ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে প্রথম ম্যাচে। আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে এই ইংল্যান্ডেই নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সবশেষ ওয়ানডে সিরিজে সাকিবকে ছাড়া দল নিয়ে তারা হয় হোয়াইটওয়াশ। তবে এই বাঁহাতি অলরাউন্ডার ফেরায় বাংলাদেশকে নিয়ে সতর্ক ল্যাথাম।

সাকিবকে মোকাবিলায় গত কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল নেটে তার সতীর্থ ব্যাটসম্যানদের প্রস্তুত হতে সহায়তা করছেন। ল্যাথাম বলেছেন, ‘নেটে যদি প্রতিপক্ষ বোলারের মতো কাউকে পাওয়া যায় সেটা খুবই ভালো ব্যাপার। আমরা জানি সাকিব কেমন বোলার। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে তার সাফল্য ছিল অনেক। নিউজিল্যান্ডে আমাদের শেষ হোম সিরিজে ছিল না সে। তাই আমি মনে করি একজন বাঁহাতি স্পিনারকে খেলতে অভ্যস্ত হওয়া গুরুত্বপূর্ণ। আমরা তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে মুখিয়ে আছি।’

গত কয়েক বছরে বেশ কয়েকবার বাংলাদেশের বিপক্ষে খেলেছে নিউজিল্যান্ড। মাশরাফি মুর্তজার দলকে তাই সমীহের চোখে দেখা উচিত বললেন ল্যাথাম, ‘গত কয়েক মৌসুমে আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক খেলেছি, তারা কীভাবে খেলে আমরা জানি। সাম্প্রতিক টুর্নামেন্টের কথাই ভাবুন, কয়েক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে তারা অনেক ভালো খেলেছিল। আর কয়েক দিন আগেও দারুণ জয় পেলো তারা। আমরা জানি তারা আমাদের জন্য কতটা হুমকি। কিন্তু আশা করি আমরা কয়েক দিন আগের মতোই দারুণ সাফল্য পাবো।’

টিম সাউদির ইনজুরি এখনও সেরে ওঠেনি। তার বদলে জায়গা পাওয়া ম্যাট হেনরি শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে চিড় ধরাতে নেন ৩ উইকেট। লোকি ফার্গুসনও নেন সমান উইকেট। এই দুইজনের সঙ্গে ট্রেন্ট বোল্টের পেস আক্রমণেই আস্থা রাখছে নিউজিল্যান্ড।

এই দল নিয়েই আরেকবার সাফল্য দেখার প্রত্যাশা ল্যাথামের, ‘অবশ্যই, আমি মনে করি শেষ ম্যাচে যেভাবে আমরা খেলেছি সেটা দলে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। প্রথম বল থেকে আমাদের বোলাররা যেভাবে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ করেছে সেটা অসাধারণ। আমি নিশ্চিত এই একই দল ওই জয়ের পুনরাবৃত্তি করতে আশাবাদী।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম