নিউজিল্যান্ডকে ২৪৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ২২:০৮আপডেট : ০৫ জুন ২০১৯, ২২:৩৬

ইনিংস সেরা স্কোর ছিল সাকিবের ব্যাটে সাকিব আল হাসান তার ২০০তম ওয়ানডে স্মরণীয় করলেন হাফসেঞ্চুরি দিয়ে। কিন্তু শক্তিশালী ব্যাটিং লাইনআপের বাংলাদেশ নিউজিল্যান্ডকে বড় কোনও লক্ষ্য দিতে পারেনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের রেকর্ড স্কোর করা বাংলাদেশ গুটিয়ে গেছে ২৪৪ রানে, ৪৯.২ ওভারে শেষ হয় তাদের ইনিংস। কিউইদের লক্ষ্য ২৪৫ রান।

লন্ডনের ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে সতর্ক শুরু করে তারা। কিন্তু ম্যাট হেনরির কাছে নবম ওভারে সৌম্য ২৫ রানে বোল্ড হলে ভাঙে ৪৫ রানের এই জুটি।

বেশ দেখেশুনে ব্যাট করছিলেন তামিম। কিন্তু লকি ফার্গুসনের এক শর্ট বলে বাজে শট খেলে বিদায় নেন বাংলাদেশি ওপেনার। ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতির বলটি মারতে না চেয়েও খেলেন তামিম, কিন্তু ব্যাটের মাঝামাঝি লেগে বল অনেক উঁচুতে ওঠে। মিডউইকেটে সহজেই ক্যাচ নেন ট্রেন্ট বোল্ট। ৩৮ বলে ৩ চারে ২৪ রান করেন তামিম। সাকিব আল হাসানের সঙ্গে তার জুটি ছিল মাত্র ১৫ রানের।

৬০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পথে ফেরানোর আভাস দেন মুশফিকুর রহিম ও সাকিব। প্রথম ম্যাচের মতোই দুজন ক্রিজ আঁকড়ে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হতে হয় মুশফিককে। মিচেল স্যান্টনারের স্পিনে কভারে বল ঠেলে দেন তিনি। এরপর সাকিবকে ডেকেছিলেন রান নেওয়ার জন্য, একই সঙ্গে পিচের মাঝে চলে যান। সাকিব সাড়া দেননি। মুশফিক ফিরে যাওয়ার আগেই মার্টিন গাপটিলের থ্রো থেকে টম ল্যাথাম স্টাম্প ভাঙেন। ৩৫ বলে ১৯ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভাঙে ৫০ রানের জুটি।

মুশফিক রান আউট হন দুর্ভাগ্যজনকভাবে মুশফিকের বিদায়ের পর সাকিব ৪৪তম হাফসেঞ্চুরি করেন ৫৪ বলে ৫টি চার মেরে। টানা দ্বিতীয় ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। গত ম্যাচে ৭৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান বিদায় নেন ৬৪ রান করে। ৬৮ বলে ৭ চারে সাজানো তার ইনিংস থামে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে পেছনে টম ল্যাথামের দুর্দান্ত ক্যাচ হয়ে।

সাকিব আউট হওয়ার পর ক্রিজ আঁকড়ে ধরে ছিলেন মোহাম্মদ মিঠুন, সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ। দারুণ সব শটে দুজন প্রতিরোধ গড়েন। কিন্তু ম্যাট হেনরির বলে ডি গ্র্যান্ডহোমের ক্যাচ হয়ে শেষ হয় মিঠুনের ইনিংস। হেনরির শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন বাংলাদেশের ডানহাতি ব্যাটসম্যান। ৩৩ বলে ৩ চারে ২৬ রান করেন মিঠুন।

আর কেউ দাঁড়াতে পারেননি ক্রিজে। মিডল অর্ডারের নির্ভরশীল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ বিদায় নেন মাত্র ২০ রান করে। তার ৪১ বলের ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি। মিচেল স্যান্টনারের বলে কভারে কেন উইলিয়ামসনের ক্যাচ হন তিনি।

ম্যাচ হেনরি ছিলেন বল হাতে উজ্জ্বল মাহমুদউল্লাহ ফিরে যাওয়ার পর মোসাদ্দেক হোসেনের সঙ্গে জুটিতে ঝড় তুলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি মোসাদ্দেক। ২০ বলে ২৫ রানের এই জুটি ভেঙেছে তার বিদায়ে। ২২ বলে ১১ রান করে ট্রেন্ট বোল্টের বলে লম্বা শট খেলতে গিয়ে লং অনে মার্টিন গাপটিলকে ক্যাচ দেন তিনি।

বোল্ট তার পরের ওভারে মেহেদী হাসান মিরাজকে (৭) ক্যাচ বানান ল্যাথামের। শেষ ওভারে পরপর দুই বলে মাশরাফি মুর্তজা (১) ও সাইফউদ্দিনকে ফেরান হেনরি। সাইফউদ্দিন ২৩ বলে ৩ চার ও ইনিংসের একমাত্র ছয়ে ২৯ রান করে বোল্ড হন।

হেনরি ৯.২ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার। দুটি পান বোল্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম