‘বাংলাদেশের কাছে হারা আর অঘটন নয়’

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৬:০০আপডেট : ০৭ জুন ২০১৯, ১৬:০০

লিয়াম প্লাঙ্কেট ইংল্যান্ডকে তাদের মাটিতে বাংলাদেশ হারিয়েছে একবারই- ২০১০ সালের ন্যাটওয়েস্ট সিরিজে। এরপরও কার্ডিফে শনিবার মাশরাফিদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে থাকার কোনও কারণ দেখছেন না স্বাগতিক পেসার লিয়াম প্লাঙ্কেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের মতে, বাংলাদেশ আর ছোট দল নয় এবং তাদের কাছে হারকে এখন ‘অঘটন’ বলা যাবে না। পাকিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচ হারের পর বাংলাদেশকে নিয়ে দলকে সতর্ক থাকতে বললেন প্লাঙ্কেট।

বিশ্বকাপে গত দুই আসরে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। ২০১১ সালে চট্টগ্রামে ২ উইকেটে ইংলিশদের হারায় তারা। আর গত বিশ্বকাপে তো তাদের বিদায় করে প্রথমবার নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল।

এই বাংলাদেশকে নিয়ে প্লাঙ্কেটের মূল্যায়ন, ‘আমরা এই বিশ্বকাপে দেখেছি বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকা হেরেছে, এটা কিন্তু অঘটন না। আমার মনে আছে যখন ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল তখন আমরা সেটাকে অঘটন বলেছিলাম। কিন্তু এই বিশ্বকাপে তাদের কাছে হারলে আর অঘটন বলা যাবে না, তারা শক্তিশালী একটা দল।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম