বৃষ্টিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৯, ২০:৪৯আপডেট : ০৭ জুন ২০১৯, ২৩:১২

বৃষ্টিতে খেলা পরিত্যক্তের ঘোষণা পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টিতে ব্রিস্টলের ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পরিত্যক্ত ঘোষণা করায় দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির বাগড়া। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ব্রিস্টলে। তাই এশিয়ার দুই দেশের বিশ্বকাপ ম্যাচে টস করাও সম্ভব হয়নি। তবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি থামলে ম্যাচ হওয়া নিয়ে আশা জন্মে। যদিও ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

বৃষ্টি আশীর্বাদই ভাবতে পারে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে হার নিয়ে তাদের মাঠ ছাড়তে হলো না! ক্রিকেটের বিশ্ব আসরে আগের ৭ বারের দেখায় সব ম্যাচ হেরেছে লঙ্কানরা।

পয়েন্ট ভাগাভাগি করে দুই দলই উঠে এসেছে তালিকার সেরা চারে। ৩ খেলায় ৩ (-১.৫২) পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে (-২.৪১) পিছিয়ে থেকে চতুর্থ স্থানে পাকিস্তান।

পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দল খেলে ফেলেছে তিনটি করে ম্যাচ। আজকের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে দুই দল একটি জয় ও একবার করে হারের তিক্ততা পেয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তান পরের ম্যাচে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম