ইংল্যান্ডকে আক্রমণ করলে উল্টো ফলের শঙ্কা আছে: মাশরাফি

রবিউল ইসলাম, কার্ডিফ থেকে
০৮ জুন ২০১৯, ১১:০৪আপডেট : ০৮ জুন ২০১৯, ১৫:২৪

কার্ডিফের সংবাদ সম্মেলনে মাশরাফি। ছবি: বিসিবি বর্তমান ক্রিকেটে কোনও স্কোরই নিরাপদ নয়। বিশেষ করে, ইংল্যান্ডের বিপক্ষে তো নয়ই। ৩০০ প্লাস রানও ইংলিশদের কাছে হয়ে উঠে ছেলেখেলার মতো। ক্রিকেটের দলীয় সর্বোচ্চ ৪৮১ রান ইংল্যান্ডের দখলেই। সেই দলের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণাত্মক ক্রিকেট খেলারই লক্ষ্য মাশরাফিদের।

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর নিজেদের মাটিতেও তাদের হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সোফিয়া গার্ডেনসের ছোট মাঠে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। সেই কারণে মাশরাফি ডিফেন্সিভ ক্রিকেট খেলার পক্ষে।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওরা অনেক শক্তি নিয়ে আমাদের আক্রমণ করবে, এটা খুবই স্বাভাবিক। অন্য দলের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে শক্তি প্রয়োগ করে, তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করবে আমাদের বিপক্ষে। স্কিল দিয়ে বলুন বা শরীরী ভাষা দিয়ে, আমাদেরও সেটা আটকানোর পরিকল্পনা করতে হবে। অন্য দলের সঙ্গে যত আক্রমণই করি, ইংল্যান্ডের সঙ্গে বেশি আক্রমণ করতে গেলে উল্টো ফল হওয়ার শঙ্কা বেশি থাকবে। কারণ ওরা শুরু থেকে শেষ— সবসময় আক্রমণ করে। ডিফেন্সই এখানে ভালো আক্রমণ।’

ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণাত্মক খেলার বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনাও হয়েছে। এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলে, ওদের সঙ্গে ডিফেন্স করাটাই ভালো হবে। ওরা শেষ চার বছরে যে কোনও অবস্থায় আক্রমণাত্মক মানসিকতায় থেকেছে। সবসময় চায় সাড়ে ৩০০ বা ৪০০ রানের কাছাকাছি করতে, যেন অন্য দলের সুযোগ না থাকে। আমাদেরও আলোচনা হয়েছে ইংল্যান্ড সবসময় আগ্রাসী থাকবে, তাদের বিপক্ষে ডিফেন্সিভ ক্রিকেট খেলতে হবে।’

স্বাগতিকদের বিপক্ষে মানসিকভাবে শক্ত থাকা জরুরি মনে করছেন মাশরাফি, ‘আমাদের মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে হবে। ইংল্যান্ড অবশ্যই আক্রমণ করবে, আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। ওদের শক্তির জায়গাগুলো নিয়ে না ভেবে আমাদের শক্তি নিয়ে ভাবতে হবে। চেষ্টা করতে হবে যেন ভুল বারবার না হয়।’

পাকিস্তানের বিপক্ষে হেরে কিছুটা চাপ নিয়েই নামবে ইংল্যান্ড। এই চাপ কি বাংলাদেশের জন্য ইতিবাচক? মাশরাফি অবশ্য এমনটা ভাবছেন না, ‘ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের অন্যতম সেরা দল নিয়ে মাঠে নেমেছে।  আমি মনে করি না ইংল্যান্ড চাপে থাকবে। তবে আমার বিশ্বাস জিততে হলে ওদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম