বৃষ্টি, পয়েন্ট, রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের কী নিয়ম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৭:১২আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:১৩

বৃষ্টি, পয়েন্ট, রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের কী নিয়ম? বিশ্বকাপ শুরুর আগে থেকে ছিল বৃষ্টির বাগড়া। একটা ওয়ার্ম-আপ ম্যাচ যেমন খেলাই হয়নি বাংলাদেশের। মূল আসরেও চলছে বৃষ্টির দাপট। বৃষ্টির কারণে খেলা না হলে কি রিজার্ভ ডে থাকছে? তাছাড়া সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে কী হবে? বিশ্বকাপের নিয়ম কী বলছে, সেটা দেখে নেওয়া যাক-

লিগ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে?

লিগ পর্বে কোনও খেলা পরিত্যক্ত হলে রিজার্ভ ডে নেই। দুই দল সমান ১ পয়েন্ট করে ভাগাভাগি করবে।

সুপার ওভার কি আছে?

শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে সুপার ওভার।

লিগ পর্বে পয়েন্ট সমান হলে কী হবে?

* নির্দিষ্ট ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল, সেটা দেখা হবে।

* সেখানেও সমান থাকলে নেট রানরেটে এগিয়ে থাকা দল সুবিধা পাবে।

* সেখানেও সমান হলে তাদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল সুবিধা পাবে।

* ওই জায়গাতেও সমান হলে টুর্নামেন্ট ‍শুরুর আগে দলগুলোর সিডিং অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।

(টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সিডিং ছিল এমন- ১. দক্ষিণ আফ্রিকা, ২. ভারত, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইংল্যান্ড, ৫. নিউজিল্যান্ড, ৬. পাকিস্তান, ৭. বাংলাদেশ, ৮. শ্রীলঙ্কা, ৯. আফগানিস্তান, ১০. ওয়েস্ট ইন্ডিজ)

রিজার্ভ ডে কী থাকছে?

শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে।

সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?

লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল চলে যাবে ফাইনালে।

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে?

দুই ফাইনালিস্ট ভাগাভাগি করে নেবে ট্রফি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম