ব্রিস্টলের বৃষ্টি থামছে না

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১১ জুন ২০১৯, ১৭:৫১আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:৫১

ব্রিস্টলের বৃষ্টি থামছে না ব্রিস্টলের আকাশের কান্না থামছে না। ধীরেধীরে সেই কান্না বাংলাদেশের জন্য হয়ে উঠছে চরম হতাশার। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর কোনও লক্ষণই যে দেখা যাচ্ছে না! সামান্য সময়ের জন্য থামলেও খানিক পরই আবার বাগড়া দিচ্ছে।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। খেলা শুরু তো দূরে থাক, এখনও পর্যন্ত টসের সময়ই নির্ধারণ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। তাছাড়া আবহাওয়া রিপোর্ট যে পূর্বাভাস দিয়ে রেখেছে, তাতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সময় বিকেল ৪-৩৫ মিনিটে মাঠ পরিদর্শন করে গেছেন আম্পায়াররা। পরবর্তী মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছিল সোয়া ৫টায়। কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ায় বাতিল করা হয়েছে পরিদর্শন।

মঙ্গলবার সকাল থেকে ব্রিস্টলের আকাশে চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা। শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল গতকাল (সোমবার) রাত থেকেই। সকালে বৃষ্টি কমলেও ঠাণ্ডার তীব্রতা কমেনি।

ব্রিস্টল স্টেডিয়ামের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বাংলাদেশি প্রবাসী রুকসানা আহমেদ। সাত বছর ধরে ব্রিস্টলে বাস করা বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ব্রিস্টলের যা অবস্থা তাতে করে ম্যাচ মাঠে গড়ানোর কোনও সম্ভাবনা নেই। এমন অবস্থায় সারাদিনই গুমোট থাকে পরিবেশ। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরবে।’

বৃষ্টি থাকায় শুরুতে মাঠে আসেনি কোনও দলই। তবে পরে কয়েকজন ক্রিকেটার মাঠে প্রবেশ করেছেন। তাদের সমর্থন দিতে বৃষ্টি মাথায় নিয়েই প্রবাসী বাংলাদেশিরা এসেছেন মাঠে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক