প্রথম জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ১৪:৫৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৪:৫৭

মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান শক্তি-সামর্থ্য ও অতীত ইতিহাস আমলে নিলে আফগানিস্তানের এই অবস্থান অবাক করার নয়। কিন্তু তাদের চেয়েও বেশি ম্যাচ খেলে এখনও জয়হীন থাকা দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে যা একেবারেই বেমানান। হ্যাঁ, গত কয়েক বিশ্বকাপের ফেভারিট প্রোটিয়ারা এবারের আসরে ৪ ম্যাচ খেলে ফেললেও এখনও পায়নি জয়ের দেখা!

হারের বৃত্ত ভাঙতে আজ (শনিবার) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই এবারের বিশ্বকাপের প্রথম জয়ের খোঁজে নামবে কার্ডিফে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয় দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ ও ভারতের বিপক্ষেও পরের দুই ম্যাচে একই পরিণতি। বৃষ্টির আশীর্বাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে ফাফ দু প্লেসিরা। এরপরও ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে তারা।

সেমিফাইনালের আশা নিভু নিভু আলোতে জ্বলা প্রোটিয়াদের বাকি থাকা সব ম্যাচ জিততে হবে। ‍এরপরও শেষ চার নিশ্চিত করতে মুখোমুখি হতে হবে ‘যদি’, ‘কিন্তু’র। আপাতত জয়ের পথে ফেরাটাই তাদের মূল লক্ষ্য। আর সেজন্য আফগানিস্তান হতে পারে সবচেয়ে ভালো প্রতিপক্ষ। এরপরও রশিদ খান, মুজির উর রহমান ও মোহাম্মদ নবীর স্পিনের সামনে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

পেস বোলিং ছিল এবারের বিশ্বকাপে প্রোটিয়াদের মূল শক্তি। কিন্তু চোটের কারণে সেই জায়গাও দুর্বল হয়ে গেছে। ডেল স্টেইনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর লুঙ্গি এনগিদি সময় কাটাচ্ছেন মাঠের বাইরে। আফগানিস্তান ম্যাচের আগেও শতভাগ ফিট হতে পারেননি তিনি।

আফগানরা কোনও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করাতে পারেনি। শ্রীলঙ্কাকে চেপে ধরলেও বাজে ব্যাটিংয়ে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। পয়েন্টের ঘর এখনও ফাঁকা রেখে তলানিতে থাকা এশিয়ার দলটি প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ব্যর্থতার ঝেরে কার্ডিফের ম্যাচে ভালো ক্রিকেট খেলার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম