কোহলিকে দেখে শিখছেন বাবর

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৯, ১৬:৫৪আপডেট : ১৫ জুন ২০১৯, ১৬:৫৫

বাবর আজম ও বিরাট কোহলি এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মূল অস্ত্র বাবর আজম। ভারতের বিপক্ষে লড়াইয়ে তার দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তানের সমর্থকরা। বিশ্বকাপে এখনও ঠিক সেভাবে জ্বলে উঠতে না পারলেও ইংল্যান্ড সিরিজে তিনি ছিলেন দুর্দান্ত। ফর্মে থাকা এই ব্যাটসম্যানের পারফরম্যান্সে কিন্তু অবদান আছে বিরাট কোহলির!

বারব নিজেই জানিয়েছেন তেমনটা। কোহলির ব্যাটিংয়ের ভিডিও দেখে নিজের দক্ষতার জায়গা আরও ভালো করার চেষ্টার কথা শুক্রবার সংবাদমাধ্যমকে শুনিয়েছেন তিনি, ‘আমি তার (কোহলি) ব্যাটিং দেখি। তাকে দেখে শেখার চেষ্টা করি কিভাবে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাট করা যায়। (ভারতের হয়ে) তার জেতার হার অনেক বেশি। তাই চেষ্টা করছি তার মতো কিছু করতে।’

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পথে ৬৭ রানের ইনিংস খেলেছেন বাবর। ক্রিকেটের বিশ্ব মঞ্চে ভারতকে প্রথমবার হারানোর স্বপ্ন দেখা পাকিস্তানের বড় অস্ত্রও তিনি। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে সব ক্রিকেট ভক্তের আগ্রহ থাকে চরমে। রবিবার ম্যানচেস্টারে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির মুখোমুখি লড়াইয়ের আগে দুই বছর আগের চ্যাম্পিয়নস ট্রফি অনুপ্রাণিত করছে বাবরকে।

২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা বাবরের মনে, ‘চ্যাম্পিয়নস ট্রফি জয় আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এটা আমাদের সাহায্যও করবে, কারণ আমাদের এখনকার দলটা প্রায়ই একই। তাছাড়া আমরা যেভাবে জিতেছিলাম, সেটা অনুপ্রাণিতও করছে।’ ইন্ডিয়া টুডে

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম