অনুশীলনে মুশফিকের ইনজুরি

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৫ জুন ২০১৯, ১৭:০৫আপডেট : ১৫ জুন ২০১৯, ২০:৫৮

অনুশীলনে ব্যথা পেয়ে মাঠ ছাড়ছেন মুশফিক আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ঠিক তার দু দিন আগে মুশফিকুর রহিমের ইনজুরি নিঃসন্দেহে বিরাট ধাক্কা বাংলাদেশের জন্য।

শনিবার সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন মুশফিক। মোস্তাফিজুর রহমানের একটি লাফিয়ে ওঠা বল তার ডান কনুইয়ে আঘাত করেছে।

ড্রেসিংরুমে ফেরার পথে ব্যথায় কাতরাচ্ছিলেন মুশফিক। যদিও আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। আঘাতের জায়গায় বরফ দেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রেসিং রুমের ভেতরেই প্রাথমিক চিকিৎসা চলছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।  

পরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমরা পাশাপাশি নেটে ব্যাট করছিলাম। প্র্যাকটিসের সময় দেখলাম মুশফিক ব্যথা পেয়েছে। তবে সিরিয়াস কিছু বলে মনে হয়নি। আসলে ১২/১৩ ঘণ্টার আগে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমামও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘মুশফিকের প্রাথমিক চিকিৎসা চলছে। এ ধরনের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বলা সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে।’

বিশ্বকাপে ভালো ছন্দে আছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ৪৪ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম