ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে ‘ফাইনাল’: ইনজামাম

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৫ জুন ২০১৯, ১৯:৫৯

ইনজামাম উল হক বিশ্বকাপে সপ্তমবার মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। রবিবার ম্যানচেস্টারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে নামার আগে পাওয়া যাচ্ছে উত্তেজনার আঁচ। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই ম্যাচকে ফাইনালের আগে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন।

এই ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় হবে, সেটা না বললেও চলে। শনিবার এক সাক্ষাৎকারে ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই দ্বৈরথ নিয়ে ইনজামাম বলেছেন, ‘যখন ভারত আর পাকিস্তান বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়, তখন সেটা হয়ে যায় ফাইনালের আগে একটি ফাইনাল। এই ম্যাচ নিয়ে সবসময় লোকজনের মধ্যে উত্তেজনা কাজ করে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৪ হাজার, কিন্তু এই ম্যাচের টিকিট কিনতে চেয়েছে ৮ লাখ দর্শক। এ থেকে বোঝা যায় কত বড় ম্যাচ এটা।’

বিশ্বকাপে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। কিন্তু এবারও যে সেই ধারা দল ভাঙতে পারবে না মনে করেন না ইনজামাম। নির্বাচক প্রধান বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে অতীত পারফরম্যান্স দিয়ে কিছু যায় আসে না। এটা নির্ভর করে ম্যাচের দিন কে ভালো পারফর্ম করছে তার ওপর। আমি আশা করি পাকিস্তান বিজয়ী হবে এবং লোকজন মানসম্মত একটা খেলা উপভোগ করবে।’

পাকিস্তানকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে পাকিস্তান একটি ম্যাচ জিতেছে। আশা করি দলের ভাগ্য পাল্টে যাবে। পাকিস্তান বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি। নিঃসন্দেহে চাপ তাদের ওপর থাকবে। তবে ভালো পারফর্ম আপনাকে তৃপ্ত করতে পারে। আমি সবাইকে বলবো যেন তারা এটাকে একটি ম্যাচ হিসেবেই দেখে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক