মুশফিকের জন্য সুখবর

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৬ জুন ২০১৯, ১৭:৫১আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:৩৯

এক্স-রে রিপোর্ট জানাচ্ছে, মুশফিকের হাড়ে কোনও চিড় ধরা পড়েনি শনিবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমানের একটি লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ডান কনু্ইয়ে আঘাত পান মুশফিকুর রহিম। এরপর আর অনুশীলন করতে পারেননি বাংলাদেশের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। বরং আঘাতের স্থানে ঘণ্টা তিনেক বরফ চিকিৎসার পর এক্স-রে করাতে হয়েছে। টাইগারদের জন্য সুখবর, এক্স-রে রিপোর্টে কোনও চিড় ধরা পড়েনি।

তবে হাড়ে চিড় না ধরলেও সামান্য টিস্যু বিকল হয়েছে। এ ধরনের চোটে ক্ষতস্থান ফুলে গিয়ে ব্যথা করে। রবিবার স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। অনুশীলনে মুশফিকেরও থাকার কথা। তারপরেই বোঝা যাবে ব্যথা কতটা। ব্যথা কম থাকলে বা ভালো বোধ করলে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলার সম্ভাবনাই বেশি।

মুশফিকের ইনজুরি সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘এক্স-রে রিপোর্টে দেখা গেছে হাড়ে কোনও চিড় নেই। তবে অনুশীলনের পরই আসলে বোঝা যাবে সে আগামীকাল খেলতে পারবে কিনা।’

এবারের বিশ্বকাপে ভালো ছন্দে আছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ৪৪ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম