বিশ্বকাপে আবারও পাকিস্তানকে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৯, ০০:৪০আপডেট : ১৭ জুন ২০১৯, ০৯:০৬

দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং করলো ভারত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখলো ভারত। রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছে তারা। এনিয়ে বিশ্বমঞ্চে ৭ ম্যাচ খেলে সবগুলো জিতলো ভারত।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৬ রান করে ভারত। লক্ষ্য পাড়ি দিতে গিয়ে বড় ধরনের হোঁচট খায় পাকিস্তান। তবে দ্বিতীয় দফার বৃষ্টিতে তাদের সামনে ৪০ ওভারে ৩০২ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২১২ রানে থামে তারা।

রোহিত শর্মার ১৪০ রানের সুবাদে পাকিস্তানের বিপক্ষে বিশ্বমঞ্চে সর্বোচ্চ রান স্কোরবোর্ডে জমা করে তারা। এছাড়া বিরাট কোহলির ৭৭ ও লোকেশ রাহুলের ৫৭ রান কার্যকরী ভূমিকা রাখে।

লক্ষ্যে নেমে রানের গতি বাড়াতে পারেনি পাকিস্তান। পঞ্চম ওভারে মাত্র ১৩ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙে ইমাম উল হক (৭) আউট হলে। এরপর বাবর আজম ও ফখর জামানের ব্যাটে লড়াই করেছিল তারা। কিন্তু ১০৪ রানের এই জুটি ভেঙে ব্রেক থ্রু আনেন কুলদীপ যাদব। এই চায়নাম্যানের কাছে পরপর দুই ওভারে উইকেট হারান বাবর ও ফখর।

৪৮ রানে বোল্ড হন বাবর। ৭৫ বলে ৬২ রান করে যুজবেন্দ্র চাহালের ক্যাচ হন ফখর। পরের ওভারে জোড়া আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ৯ রানে মোহাম্মদ হাফিজ ক্যাচ দেন বিজয় শঙ্করকে। রানের খাতা না খুলে প্রথম বলে বোল্ড হন শোয়েব মালিক।

ইমাদ ওয়াসিমের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে বিদায় নেন সরফরাজ। বিজয় তাকে ১২ রানে বোল্ড করেন। পাকিস্তানের স্কোরবোর্ডে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান থাকা অবস্থায় দ্বিতীয় দফায় বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকে।

আবারও মাঠে গড়ায় ম্যাচ। কিন্তু বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় পরের ৫ ওভারে আরও ১৩৬ রান। অসম্ভব লক্ষ্যটা ছুঁতে পারেনি পাকিস্তান। আর কোনও উইকেট না হারালেও ৮৯ রান দূরে থাকতে থামে তারা। ৪৬ রানে অপরাজিত ছিলেন ইমাদ, ২০ রানে খেলছিলেন শাদাব খান।

বিজয়, পান্ডিয়া ও কুলদীপ সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।

এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে ভারত। ৫ ম্যাচে ৩ পয়েন্টে নবম স্থানে পাকিস্তান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম