সাকিবের আরেকটি হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ২১:৩৭আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৩৭

ফিফটির পথে সাকিবের শট ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সোমবার টন্টনে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪১ রান তাদের।

টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ বলে ৭টি চারে ৪৫তম ফিফটি করেন তিনি। প্রথম দুই ম্যাচে ৭৫ ও ৬৪ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাঠে নামা হয়নি শীর্ষ অলরাউন্ডারের। তবে ৯ দিন পর মাঠে নেমে সেই পুরোনো সাকিবকে দেখা গেলো টন্টনেও। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তিনি।

তামিমের পর মুশফিকের বিদায়

তামিম ইকবাল ফিরে যাওয়ার পর বাংলাদেশের আরও একটি উইকেটের পতন হয়েছে। পরের ওভারে ওশানে থমাসের লেগ সাইডে করা বলটি মুশফিকুর রহিমের ব্যাট ছুঁয়ে শাই হোপের গ্লাভসে ধরা পড়ে। ৫ বল খেলে মাত্র ১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

হাফসেঞ্চুরি হলো না তামিমের

হাফসেঞ্চুরির দেখা পেতে গিয়েও ব্যর্থ হলেন তামিম ইকবাল। মাত্র ২ রানের জন্য ফিফটি হলো না তার। শেলডন কট্রেলের থ্রো থেকে রান আউট হয়েছেন বাংলাদেশি ওপেনার। ৫৩ বলে ৬টি চারে ৪৮ রানে বিদায় নিলেন তিনি।

কট্রেলের বলটি সোজা মেরেই দৌড় দিতে চেয়েছিলেন তামিম। কিন্তু ক্যারিবিয়ান পেসার বল হাতে নিতেই ফিরে যান তিনি। বাঁহাতি ব্যাটসম্যান পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে যায়। তার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ার পথে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

রাসেলের বলে সৌম্য আউট

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। পরের ওভারে সৌম্য সরকারও বাউন্ডারি মারেন। বেশ সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু ৫২ রানে ভেঙে গেছে উদ্বোধনী জুটি।

আন্দ্রে রাসেল তার দ্বিতীয় ওভারে সৌম্যকে ফেরান। এই ওপেনার ২৩ বলে দুটি করে চার ও ছয় মেরে ২৯ রানে স্লিপে ধরা পড়েন ক্রিস গেইলের হাতে।

বাংলাদেশের লক্ষ্য ৩২২ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কিন্তু শাই হোপের ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে এভিন লুইস ও শিমরন হেটমায়ারের হাফসেঞ্চুরিতে তিনশ ছাড়িয়েছে উইন্ডিজ। বিশ্বকাপ দুই দলের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছে ক্যারিবিয়ানরা। ৮ উইকেটে ৩২১ রান করেছে তারা।

লুইসের ৭০ রানের পর হেটমায়ার ঝড়ো হাফসেঞ্চুরি করেন। ২৬ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। হোপ ইনিংস সেরা ৯৬ রানে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম