শিখর ধাওয়ানের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, ১৮:৩৯আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:৫৫

অস্ট্রেলিয়া ম্যাচে পাওয়া চোটেই ছিটকে গেছেন শিখর ধাওয়ান শেষই হয়ে গেল শিখর ধাওয়ানের বিশ্বকাপ। টুর্নামেন্টের পরের অংশে খেলার আশার কথা শোনা গেলেও আঙুলের চোটে ছিটকেই গেলেন তিনি ইংল্যান্ড ও ওয়েলসের টুর্নামেন্ট থেকে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে খবরটি।

ধাক্কাটা লেগেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের ম্যাচের পর। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পথে সেঞ্চুরি দিয়ে রাঙানো ইনিংস খেলতে গিয়েই বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান ধাওয়ান। প্যাট কামিন্সের বলে পাওয়া ওই চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ধাওয়ানের। বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপের মধ্যে সেরে ওঠা সম্ভব নয় তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ধাওয়ানের চোট পাওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট উড়িয়ে নিয়েছিল ঋষভ পান্তকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই হচ্ছেন ধাওয়ানের বদলি। ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে তিনি অনুশীলনও করেছেন ম্যানচেস্টারে। বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, ‘বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে ভারতের টিম ম্যানেজার সুনীল সুব্রমনিয়ামও নিশ্চিত করেছেন ধাওয়ানের ছিটকে যাওয়া, ‘শিখরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর বোঝা গেছে জুলাই কিংবা জুলাইয়ের মাঝামাঝির আগে ওর সেরে ওঠা সম্ভব নয়। তাই ২০১৯ সালের বিশ্বকাপ থেকে সে ছিটকে গেছে।’

যদিও ধাওয়ানকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ভারত। অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন আশাবাদী। পাকিস্তান ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘শিখরের প্লাস্টার রাখতে হবে বেশ কিছুদিন। দেখা যাক এরপর কী হয়। আশা করছি প্রতিযোগিতাটির পরের অংশে কিংবা সেমিফাইনালে তাকে পাওয়া যাবে।’

কিন্তু হলো না। মাত্র দুই ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় ওপেনারের। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটি নিয়ে তাই নতুন চিন্তায় ভারত! ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম