আরেকটি মাইলফলকে মুশফিক

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৪ জুন ২০১৯, ২০:২৭আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:৫৩

তৃতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান করলেন মুশফিক নতুন মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তিনি পূর্ণ করেছেন ১১ হাজার রান।

আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত ৫৪ রানে এই মাইলফলকে পৌঁছে যান মুশফিক। অফস্পিনার মুজিব উর রহমানের করা ৩৮তম ওভারে একটি সিঙ্গেল নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই অর্জন ছুঁয়েছেন তিনি।  

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। পরের বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে যায় তার। ব্যাটসম্যান-উইকেটকিপার দুই ভূমিকায় আস্থার পরিচয় দিয়ে আজ তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, টাইগারদের অপরিহার্য সদস্য।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৩২৮ ম্যাচে ২১ সেঞ্চুরি ও ৮০ হাফসেঞ্চুরি সহ ১২ হাজার ৭২৪ রান করেছেন দেশসেরা ওপেনার। দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। ৩২১ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৭৭ হাফসেঞ্চুরি সহ বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ১১ হাজার ৪৭১ রান। এ দুজনের পরেই মুশফিকের অবস্থান।

আজ রোজ বোল স্টেডিয়ামে আফগান বোলারদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে খেলেছেন অপরাজিত ১০২ রানের দুর্দান্ত ইনিংস। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে এক্সট্রা কাভারে মোহাম্মদ নবীর তালুবন্দি হয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাই আক্ষেপ জাগানো ইনিংসটার সমাপ্তি ৮৩ রানে। ৮৭ বলের ইনিংসে বাউন্ডারি ৪টি, আর ছক্কা একটি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৪ তম ম্যাচ খেলতে নামা মুশফিকের রান ১১ হাজার ২৯, সেঞ্চুরি ১৩টি, হাফসেঞ্চুরি ৫৮টি।  

আজ আরেকটি কীর্তির সাক্ষী তিনি। ওয়ানডেতে সাকিব আর মুশফিকের জুটিবদ্ধ রান এখন ৩ হাজার ১৭। তৃতীয় উইকেটে দুজনের ৬১ রানের জুটি সম্মানজনক স্কোরের পথে এগিয়ে দিয়েছে বাংলাদেশকে।   

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম