অবসর নিয়ে গেইলের ‘নাটক’

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, ১৯:২৪আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:৫১

ক্রিস গেইল ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনের এক ফাঁকে সবাইকে চমকে দিলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার জানালেন, বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তিনি!

গত ফেব্রুয়ারিতে গেইল এক ঘোষণায় জানান, বিশ্বকাপ দিয়েই শেষ হবে তার ৫০ ওভারের ক্যারিয়ার। কিন্তু বুধবার ম্যানচেস্টারে অনুশীলনের সময় সাংবাদিকদের বললেন- এখানেই শেষ নয়, দেশের মাটিতে ভারতের বিপক্ষেও ব্যাট হাতে দাঁড়াতে চান তিনি। সম্ভব হলে টেস্টও খেলবেন।

অবসরের সিদ্ধান্ত পাল্টে গেইল বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার পরিকল্পনা হলো ভারতের বিপক্ষে একটা টেস্ট খেলা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ অবশ্যই খেলবো। তবে টি-টোয়েন্টি নয়।’

ক্যারিবিয়ান তারকার এই অবসর ‘নাটক’ বিস্মিত করেছে সতীর্থদেরও। তারাও জানতেন না এমন খবর। ড্রেসিংরুমে এনিয়ে কোনও আলোচনা হয়নি বললেন অধিনায়ক জেসন হোল্ডার, ‘আমিই কেবল শুনলাম। ড্রেসিংরুমে এরকম কথা সে বলেনি। কিন্তু হ্যাঁ, দারুণ খবর এটা। ক্রিকেটের জন্যও ভালো। আমাকে এখনই নিচে যেতে হবে এবং তার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সে যদি আরও সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের জন্য খেলতে চায়, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার হবে।’

আগামী আগস্টে ক্যারিবিয়ান দ্বীপে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। গেইলের ঘরের মাঠ জ্যামাইকায় শেষ টেস্ট দিয়ে পর্দা নামবে এই সিরিজের। সেখানেই লাল বলের ক্রিকেটে আবারও খেলতে চান ২০১৪ সালে শেষ টেস্ট খেলা এই ওপেনার। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম