টেন্ডুলকার-লারাকে ছাড়িয়ে কোহলির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৪:২১আপডেট : ২৮ জুন ২০১৯, ১৪:২১

বিরাট কোহলির আরেকটি কীর্তি দিনকয়েক আগে এই বিশ্বকাপেই ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।  এই ‘রানমেশিন’ গড়লেন আরেকটি কীর্তি। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রান করার রেকর্ড গড়েছেন তিনি।

একের পর এক কীর্তি গড়ে চলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্যারিয়ারের এক দশকে প্রাপ্তির খাতায় যোগ করেছেন বড় বড় অর্জন। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে যোগ করেছেন আরেকটি। তিনিই এখন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে দ্রুততম ২০ হাজার রানের মালিক। ভেঙেছেন ২২ গজের দুই কিংবদন্তি টেন্ডুলকার ও লারার রেকর্ড।

বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮২ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন কোহলি। ৩৭ রান করার সময় ৪১৭ ইনিংসে ২০ হাজার রান পূরণ করেন তিনি। যেখানে টেন্ডুলকার ও লারার এই মাইলফলকটি স্পর্শ করতে লেগেছিল ৪৫৩ ইনিংস।

৩০ বছর বয়সী কোহলি তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করলেন ২০ হাজার রান। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন টেন্ডুলকার (৩৪ হাজার ৩৫৭ রান) ও রাহুল দ্রাবিড় (২৪ হাজার ২০৮ রান)। সবমিলিয়ে ১২তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন কোহলি।

যে তালিকায় সবার ওপরে থাকা টেন্ডুলকারের ওয়ানডে রান ১৮ হাজার ৪২৬, ‍আর টেস্টে করেছেন ১৫ হাজার ৯২১ রান। একটি মাত্র টি-টোয়েন্টি থেকে সাবেক ভারতীয় অধিনায়ক করেছেন ১০ ‍রান। অন্যদিকে দিনকয়েক আগে ওয়ানডেতে ১১ হাজার রান পূরণ করা কোহলির টেস্টে রান ৬ হাজার ৬১৩। আর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত করেছেন ২ হাজার ২৬৩ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম