ছন্দে ফেরা পাকিস্তানের সামনে আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ১২:১৯আপডেট : ২৯ জুন ২০১৯, ১২:২০

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামছে পাকিস্তান নতুন ‍করে সেমিফাইনালের আশা জেগেছে পাকিস্তানের। এজন্য বাকি থাকা দুই ম্যাচ জিততেই হবে। সেই মিশনের প্রথমটিতে আজ (শনিবার) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। বাংলাদেশ সময় বিকলে সাড়ে ৩টায় হেডিংলিতে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

১৯৯২ বিশ্বকাপের পাকিস্তানকে খুঁজে পাচ্ছেন অনেকে। সেবার শুরুটা বাজে হলেও একমাত্র বিশ্বকাপটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আসর থেকেই জিতেছিল তারা ইমরান খানের নেতৃত্বে। ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে মিল আছে আরও একটি জায়গায়। ওই বিশ্বকাপে অজেয় থাকা নিউজিল্যান্ড প্রথম হারের মুখ দেখেছিল পাকিস্তানের বিপক্ষে, এবারও কিউইরা প্রথম ম্যাচ হেরেছে তাদের বিপক্ষে।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে চমকে দেওয়া পাকিস্তান পরের তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় চলে যায় ব্যাকফুটে। কিন্তু হঠাৎই তারা ফিরেছে সেরা ছন্দে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তৈরি করেছে সেমিফাইনালের সম্ভাবনা। এজন্য শেষ দুটি ম্যাচে জিততে হবে তাদের। অবশ্য অন্য ম্যাচের ফলের ওপরও নির্ভর করতে হবে সরফরাজ আহমেদদের।

যদিও অন্যর দিকে না তাকিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করতে চায় ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। সেই মিশনের আজ আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। দুই প্রতিবেশী দলের লড়াইয়ে আফগানিস্তানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। এরপরও কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে সরফরাজরা। এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারায় পাকিস্তানকের লক্ষ্য বানাচ্ছে তারা।

আর এই মিশনে আফগানদের আত্মবিশ্বাস জোগাচ্ছে ওয়ার্ম-আপ ম্যাচ। বিশ্বকাপের আগেই বিস্টলের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল তারা। যদিও প্রতিযোগিতামূলক ওয়ানডেতে কোনও সাফল্য নেই ‍আফগানিস্তানের। তিনবারের সাক্ষাতে প্রতিবারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। চতুর্থবারের লড়াইয়ে একই ধারা ধরে রাখতে পারলে সেমিফাইনালের আশা আরও উজ্জ্বল হবে সরফরাজদের।

ফর্মে ফেরা পাকিস্তানের উইনিং কম্বিনেশন ভাঙার কথা নয়। শোয়েব মালিকের জায়গায় সুযোগ পেয়ে দারুণ ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছেন হারিস সোহেল। বোলিংয়েও সবাই আছেন ছন্দে। আফগানিস্তান বিশ্বকাপে ১৬ খেলোয়াড়কে ব্যবহার করেছে। পাকিস্তানের বিপক্ষেও একাদশ বদল আসতে পারে তাদের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম