কমলা জার্সির ভারত

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৯, ১৩:১৪আপডেট : ২৯ জুন ২০১৯, ১৬:৪৬

নতুন জার্সিতে (বাঁ থেকে) হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি দিনকয়েক ধরেই আলোচনায় ভারতের নতুন জার্সি। বিশ্বকাপে বিরাট কোহলিদের অ্যাওয়ে জার্সি কমলা রঙের হচ্ছে, সেটা জানা গেলেও দেখতে কেমন হবে, তা নিয়ে ছিল ধন্দ। ভারতীয় মিডিয়ায় নকশা ছিল ভিন্ন ভিন্ন। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাওয়া গেল ভারতের নতুন জার্সির নকশা।

অ্যাওয়ে জার্সির পুরোটা অবশ্য কমলা নয়। পেছনের দিক ও হাতা কমলা হলেও সামনের দিকটা ডার্ক ব্লু। রঙিন জার্সিতে ওয়ানডে শুরুর পর এবারই প্রথম ভারত এই ধরনের জার্সি গায়ে খেলবে। বার্মিংহামে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে দেখা যাবে এই জার্সিতে।

ওই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অ্যাওয়ে জার্সি। নতুন অভিজ্ঞতা নিতে তর সইছে না ভারতীয় ক্রিকেটারদের। ‍নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কমলা জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি পোস্ট করে নিজেদের উন্মাদনা প্রকাশ করেছেন খেলোয়াড়রা।

নতুন জার্সিতে ভারতীয় ক্রিকেটাররা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল যেমন টুইট করেছেন, ‘নতুন জার্সিতে গর্জন তুলতে প্রস্তুত।’ ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পেসার ‍মোহাম্মদ সামি লিখেছেন, ‘নতুন জার্সিতে পরের ম্যাচের জন্য প্রস্তুত।’ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসসি) টুইট, ‘বিশেষ উপলক্ষ, বিশেষ কিট। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া এই জার্সি গায়ে খেলবে।’

আইসিসি এবারই প্রথম বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সি রাখার নিয়ম করেছে। মূলত মাঠে দুই দলের খেলোয়াড়দের আলাদা করতেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এই উদ্যোগ নিয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের জার্সির রং নীল হওয়ায় বার্মিংহামের ম্যাচে ভারতকে পরতে হচ্ছে অ্যাওয়ে জার্সি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম