ভারত ম্যাচে সমর্থন খুঁজছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৯ জুন ২০১৯, ১৭:৩৭

ভারত ম্যাচে সমর্থন খুঁজছে ইংল্যান্ড বিশ্বকাপের আয়োজক তারা, অথচ তাদেরই কিনা খুঁজতে হচ্ছে সমর্থন! ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পরিস্থিতিটা এখন এমনই। খেলা হবে বার্মিংহামে, এরপরও রবিবারের ম্যাচে ভারতীয় সমর্থকের বেশি থাকার প্রত্যাশা। বিষয়টি ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার বেশ ভালো করেই বুঝতে পারছেন। তাই মাঠে সমর্থন ‍চাইছেন তিনি।

এই উপমহাদেশ বাদ দিলে বিশ্বের যে কোনও জায়গায় ভারতের ক্রিকেট ভক্ত বেশি। ২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াতে ভারতীয়দের উপস্থিতি ছিল অনেক বেশি। ইংল্যান্ডের আসরেও একই অবস্থা। জনপ্রিয়তার দিক থেকে ভারতে ক্রিকেট ‘এক নম্বর’ খেলা হওয়ায় দর্শকদের আগ্রহও থাকে চরমে। যার প্রভাব স্পষ্ট ধরা দেয় মাঠে। সেই হিসাবে ইংল্যান্ডের মাঠ হলেও বার্মিংহামে ভারতীয় সমর্থকদের সংখ্যা ইংলিশদের তুলনায় বেশি হওয়ার প্রত্যাশা।

ইংলিশ সহ-অধিনায়ক বাটলার অতীত অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন সমর্থনের জায়গায় কী অপেক্ষা করছে ‍তাদের জন্য। বাস্তবতা মেনে নিয়ে নিজেদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি, ‘আমরা জানি ভারত ব্যাপক সমর্থন পেতে যাচ্ছে। বিশ্বের যে জায়গাই তারা খেলুক না কেন, সমর্থনের জায়গা থাকে একই। যদিও আমরাও ভালো কিছু সমর্থন প্রত্যাশা করছি।’

সমর্থন এই মুহূর্তে ভীষণ দরকারও ইংল্যান্ডের। সেমিফাইনালে পথে ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হেরে গেলে শেষ চারে খেলার আশা অনেকটাই ফ্যাকাশে হয়ে যাবে তাদের। যদিও সমর্থনের জায়গায় উল্টো দেশটির সাবেক ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছেন এউইন মরগানদের! এ নিয়ে জনি বেয়ারস্টো ও মাইকেন ভনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই।

মাঠ ও মাঠের বাইরের কঠিন পরিস্থিতিতে স্বস্তির খবর হলো জেসন রয়ের অনুশীলনে ফেরা। বাটলারের আশা, ফিটনেস পরীক্ষায় উতরে রবিবারের ম্যাচ খেলবেন ‍এই ওপেনার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম