হেডিংলিতে পাক-আফগান সমর্থকদের হাতাহাতি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৯, ২০:৩৫আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:৩৮

লিডসের আকাশে এই ব্যানার নিয়ে উড়তে দেখা গেছে বিমানকে বিশ্বকাপে ভেন্যুর আশেপাশে দর্শক-সমর্থকদের বিশৃঙ্খল আচরণের ঘটনা নেই বললেই চলে। কিন্তু শনিবার সেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো লিডসের হেডিংলি স্টেডিয়ামের বাইরে। সেখানে খেলা চলছে পাকিস্তান ও আফগানিস্তানের। সামাজিক মিডিয়ার কয়েকটি ভিডিও ফুটেজে স্টেডিয়ামের বাইরে কার্নেগি প্যাভিলিয়নের পেছনে দুই দেশের সমর্থকদের হাতাহাতি করতে দেখা গেছে।

ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উস্কানিমূলক কথাবার্তা ও প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে হিংসাত্মক আচরণের কারণে শুরু হয় এই হাতাহাতি। সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল ছিলেন আফগান সমর্থকরা। টিকিট ছাড়াই তারা মাঠে প্রবেশের চেষ্টা করেন স্টেডিয়ামের দেয়াল বেয়ে। গ্যালারির আসনও দখল করতে দেখা গেছে।

সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন আফগান সমর্থকরা। নিরাপত্তা কর্মীদের দিকে বোতল ছুড়তে দেখা গেছে তাদের। কিছুক্ষণ পরই পাকিস্তান সমর্থকদের সঙ্গে শুরু হয় হাতাহাতি। লাথি-ঘুঁষিও চলেছে তাদের মধ্যে। ম্যাচের কিছু আগে শুরু হওয়া এই মারামরি চলে ঘণ্টাখানেক। শেষ পর্যন্ত পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

অবশ্য এই হাতাহাতি শুরু হওয়ার পেছনে আরেকটি বড় কারণ রয়েছে মনে করা হচ্ছে। ম্যাচের আগে স্টেডিয়ামের আকাশে ব্যানারসহ একটি বিমান উড়তে দেখা গেছে, যেখানে লিখা ছিল ‘জাস্টিস ফর বেলুচিস্তান’ স্লোগান। এই ঘটনা দুই দেশের সমর্থকদের উসকে দিয়েছে মনে করছে নিরাপত্তা কর্তৃপক্ষ। লিডস এয়ার ট্র্যাফিক এই ঘটনার তদন্ত করছে।

বেলুচিস্তান পাকিস্তানের একটি বড় প্রদেশ যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, আফগানিস্তান সীমান্তের উত্তরে এর অবস্থান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম