অজিদের খেলায় চ্যাম্পিয়নের ছাপ দেখছেন বোর্ডার

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, ২১:৩৫আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৪৭

দুর্দান্ত জয়ের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। কিন্তু আস্তে আস্তে তারা সমীহ আদায় করে নিয়েছে। সবার আগে সেমিফাইনালে উঠে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অজিদের খেলায় বিশ্বকাপের ছাপ দেখতে পাচ্ছেন সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে অল্প পুঁজি গড়লেও দুর্দান্ত বোলিংয়ে ৮৬ রানে জেতে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মাত্র এক ম্যাচ হারা দলটি। এর আগের ম্যাচেই শেষ চার নিশ্চিত করে তারা। রাউন্ড রবিনে তারা শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সেমিফাইনালের আগে অজিদের এমন দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ বোর্ডার। সঠিক সময়ে তার দেশের ক্রিকেটাররা জ্বলে ওঠায় উচ্ছ্বসিত তিনি। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া বোর্ডার বলেছেন, ‘ধীরে শুরু করার পর এখন অস্ট্রেলিয়াকে দেখে মনে হচ্ছে, তারা সঠিক জায়গায় আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয়ের পর সেই পুরোনো অনুভূতি দেখা যাচ্ছে, যা তাদের বিশ্বকাপ ট্রফির পথে নিয়ে যায়।’

আইসিসির মিডিয়া কলামে সাবেক অধিনায়ক আরও লিখেছেন, ‘এটা ছিল খুবই চমৎকার জয় কারণ কঠিন পথ পেরিয়ে তারা সফল হয়েছে। এই টুর্নামেন্টে তারা টপ অর্ডারের অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের রানের ওপর নির্ভর করেছে। কিন্তু হঠাৎ করে সেখানে ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ালো, এটা খুব ভালো লক্ষণ।’

দলকে ঠিক জায়গায় দেখতে পাচ্ছেন তিনি, ‘এই দল যেখানে আছে তাতে আমি সত্যিই আত্মবিশ্বাসী। ভারত ও ইংল্যান্ডও অনেক সমীহ পাওয়ার দাবি রাখে। কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে পুরোনো সেই অনুভূতি দলের মধ্যে ফিরে এসেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম