বিশ্বকাপে অধিনায়ক কোহলির টানা ফিফটির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, ২২:৫০আপডেট : ৩০ জুন ২০১৯, ২২:৫০

কোহলির রেকর্ড গড়া হাফসেঞ্চুরি উদযাপন অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৮ রানে আউট হওয়া এই ব্যাটসম্যান পরের ৫ ম্যাচে টানা পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন।

বিশ্বকাপে এবার দারুণ নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এবারের টুর্নামেন্টে একমাত্র অজেয় তার দল। শুধু তাই নয়, ব্যাট হাতেও দুর্দান্ত ডানহাতি এই ব্যাটসম্যান। রবিবার বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নতুন করে নাম লিখলেন ভারত অধিনায়ক। পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে।

ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্যে নেমে লোকেশ রাহুল শুরুতে বিদায় নেন। তিন নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। ওপেনার রোহিত শর্মার সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়ার পথে করেন হাফসেঞ্চুরি। ৫৯ বলে ৬ চারে পান ৫৪তম ফিফটির দেখা। এই বিশ্বকাপে এটি ছিল তার টানা পঞ্চম সেঞ্চুরি।

অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮২, ৭৭, ৬৭ ও ৭২ রানের ইনিংস খেলেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ বলে ৭ চারে করেন ৬৬ রান। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা চারটি ফিফটির রেকর্ড ছিল স্মিথ ও ফিঞ্চের। ২০০৭ সালের বিশ্বকাপে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এই কীর্তি গড়েন। আর ফিঞ্চের এই অর্জন এবারের বিশ্বকাপে।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচে দ্রুততম সময়ে ২০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। তিনি টপকে যান দীর্ঘদিন ধরে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার দখলে থাকা কীর্তিকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম