পুরানের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াই করে হার ক্যারিবিয়ানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ০০:০৯আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:২২

সেঞ্চুরি করেও জেতাতে পারেননি নিকোলাস পুরান বিশ্বকাপে ইতিহাস গড়া হলো না ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেটের বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার সম্ভাবনা জাগিয়েছিল তারা নিকোলাস পুরানের অসাধারণ সেঞ্চুরিতে। কিন্তু হলো না। ৩৩৮ রানের পাহাড় গড়া শ্রীলঙ্কা চেস্টার-লি-স্ট্রিস্টের ম্যাচটি জিতে নিয়েছে ২৩ রানে।

৩৩৯ রানের লক্ষ্যে ৪৮ ওভার পর্যন্ত ম্যাচ জমিয়ে রেখেছিলেন পুরান। দারুণ বিশ্বকাপ কাটানো এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারেরও প্রথম শতক। ক্যারিবিয়ানদের জয়ের স্বপ্ন দেখানো ইনিংসটি থামে তার ১১৮ রানে। ১০৩ বলে ১১ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন চমৎকার ইনিংসটি। যাতে ৫০ ‍ওভারে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ৩১৫ রান।

পুরানের সঙ্গে আশা জাগিয়েছিলেন আট নম্বরে নামা ফ্যাবিয়েন অ্যালেন। পুরানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলে শেষ হয় তার ৫১ রানে কার্যকরী ইনিংস। ৩২ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকানো অ্যালেনের ‍সঙ্গে পুরান অষ্টম উইকেটে গড়েন ৮৩ রানের জুটি।

এই দুই ব্যাটসম্যান ছাড়া ক্যারিবিয়ানদের আর কেউই সুবিধা করতে পারেননি। মন্থর ব্যাটিংয়ে ক্রিস গেইল ৪৮ বলে করেন যান ৩৫ রান। আরেক ওপেনার সুনিল অ্যাম্ব্রিসের ৫ রানে আউটের পর শাই হোপের ব্যাট থেকেও আসে ৫ রান। এরপর শিমরন হেটমায়ার (২৯) ও জেসন হোল্ডার (২৬) চেষ্টা করলেও যেতে পারেননি বেশিদূর। তাই পুরানের চমৎকার ইনিংসটি বৃথা গেছে।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার লাসিথ মালিঙ্গা। এই পেসার ৫৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, জেফরি ভ্যান্ডারসে ও কাসুন রাজিথা।

মাঠে নামার আগেই অবশ্য বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। এরপরও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে ছিল দলটি। ব্যাটিংয়ে তার ‍প্রমাণও পাওয়া যায়। দেরিতে হলেও তাদের ব্যাটিং জ্বলে উঠেছিল চেস্টার-লি-স্ট্রিটে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে লঙ্কানরা ৬ উইকেটে করে ৩৩৮ রান।

ওয়ান ডাউনে নেমে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফার্নান্ডো। তার এই উপলক্ষটা আরও রঙিন হয়েছে কারণ ‍এবারের বিশ্বকাপে প্রথম শ্রীলঙ্কান হিসেবে সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার সঙ্গে কুশল পেরেরা (৬৪) ও লাহিরু থিরিমানের (৪৫*) ঝড়ো ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের স্কোর দাঁড় করিয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দুই দলের ‍মুখোমুখি লড়াইয়ের প্রথম অর্ধটাও হয়েছিল দারুণ। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা চমৎকার শুরু পায় ওপেনিংয়ে। দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৪ রান। অধিনায়ক করুণারত্নে ৩২ রান করে আউট হলেও কুশল পেরেরা ৫১ বলে ৮ বাউন্ডারিতে খেলে যান ৬৪ রানের কার্যকরী ইনিংস।

তার আউটের পর কুশল মেন্ডিসকে নিয়ে ফার্নান্ডো তৃতীয় উইকেটে গড়েন ৮৫ রানের জুটি। কুশল মেন্ডিস ৩৯ রানে আউট হলেও চমৎকার ব্যাটিংয়ে ফার্নান্ডো তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০৩ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান তিনি ১০৪ রানে ইনিংস।

মাঝে অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ বলে করে যান ২৬ রান। আর শেষ দিকে লাহিরু থিরিমানে ৩৩ বলে ৪ বান্ডারিতে হার না মানা ৪৫ রানের ইনিংস খেললে ৩৩৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেসন হোল্ডার। ক্যারিবিয়ান অধিনায়ক ৫৯ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেলডন কট্রেল, ওশানে থমাস ও ফ্যাবিয়েন অ্যালেন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম