‘জীবন’ পেয়ে রোহিতের ফিফটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৬:৪১আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৭:১৬

রোহিত শর্মার হাফসেঞ্চুরি বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের সামনে ভারত। এজবাস্টনের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর ২৫ ওভারে উইকেট না হারিয়ে ১৬২।

৯ রানে বেঁচে যাওয়া রোহিত ‘দ্বিতীয় জীবন’ কাজে লাগিয়ে পূরণ করেছেন হাফসেঞ্চুরি। তার সঙ্গে লোকেশ রাহুলের ব্যাটে কোনও উইকেট না হারিয়ে এগিয়ে যাচ্ছে ভারত।

বিশ্বকাপের ফর্মটা ধরে রাখলেন রোহিত বাংলাদেশের বিপক্ষেও। তাতে অবশ্য আছে ভাগ্যের ছোঁয়া। তামিম ইকবাল তার সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারলে অল্পতেই থামতেন ভারতীয় ওপেনার। বেঁচে যাওয়া রোহিত সুযোগটা কাজে লাগিয়ে তুলে নিয়েছেন ‍ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরি। ৪৫ বলে ফিফটি পূরণ করতে মেরেছেন ৪ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কা।

তামিমের ‘সৌজন্যে’ বাঁচলেন রোহিত

শুরুটা দারুণ হয়েছে ভারতের। তাতে অবশ্য আছে বাংলাদেশের ‘কৃতিত্ব’! তামিম ইকবাল যে সহজ ক্যাচ ছেড়েছেন রোহিত শর্মার।

মোস্তাফিজুর রহমানের করা পঞ্চম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। কিন্তু ডিপ স্কয়ার লেগে ক্যাচটা হাতে নিলেও তালুবন্দী করতে পারেননি তামিম। রোহিত তখন ব্যাট করছিলেন ৯ রানে। তার আগের ওভারে ফিল্ডিং মিস করে বাউন্ডারি দেন সাকিব।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ফিল্ডিংয়ে নামতে হয়েছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জসপ্রিৎ বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম