বাজে শটে আউট সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ২০:৫৬আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:০৫

সৌম্য সরকার এজবাস্টনে ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষ্যে বাংলাদেশের স্কোর ১৮ ওভারে ২ উইকেটে ৮৮।

শুরুটা ধীরে হলেও দাঁড়িয়ে গিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না বাংলাদেশ ওপেনার। বাজে শট খেলে ২৬ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

হার্দিক পান্ডিয়ায় খাটো লেন্থের ওয়াইড ডেলিভারি খেলতে অনেকটা সময় পেয়েছেন সৌম্য। এরপরও ঠিকঠাক খেলেতে পারেননি তিনি। এক্সট্রা কভারে বলের ঠিক সোজা দাঁড়িয়ে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তালুবন্দী করতে কোনও অসুবিধাই হয়নি। হার্দিকের বাজে বলে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সৌম্য।   

তামিম বোল্ড

পারলেন না তামিম ইকবাল। বিশ্বকাপে আরেকবার হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো এই ওপেনারকে। তার আউটে বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট। ৩১ বলে ২২ রান করেছেন তিনি।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। সৌম্য সরকার সাবধানী ব্যাটিং করলেও তামিম ছিলেন কিছুটা আক্রমণাত্মক। রোহিত শর্মার ক্যাচ মিস করার শাপমোচনের সুযোগ ব্যাটিংয়ে থাকলেও পারলেন না তিনি। মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে গেছেন তামিম। বল তার ব্যাটে লেগে আঘাত করে স্টাম্পে।

বাংলাদেশের লক্ষ্য ৩১৫

তামিম ইকবালের ‘সৌজন্যে’ পাওয়া ‘দ্বিতীয় জীবন’ কাজে লাগিয়ে রোহিত শর্মা পেলেন এবারের বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি। তার সঙ্গে লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ‍ভারত। যদিও মোস্তাফিজুর রহমানের ‍চমৎকার বোলিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালে সেটা হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত করতে পেরেছে ৩১৪ রান।

এজবাস্টনের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও পথ নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত-লোকেশের ব্যাটে উদ্বোধনী জুটি থেকে ভারত পায় ১৮০ রান। রোহিতের সেঞ্চুরির (১০৪) সঙ্গে লোকেশ (৭৭) পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপরও প্রত্যাশামতো স্কোর পায়নি ভারত মোস্তাফিজের ৫ উইকেট প্রাপ্তিতে।

বাংলাদেশি পেসারের শিকার বিরাট কোহলি (২৬), হার্দিক পান্ডিয়া (০), মহেন্দ্র সিং ধোনি (৩৫), দিনেশ কার্তিক (৮) ও মোহাম্মদ সামি (১)। মোস্তাফিজের বলেই ম্যাচে ফেরে বাংলাদেশ। এক ওভারে এই পেসার কোহলি ও হার্দিককে প্যাভিলিয়নে ফেরালে আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। যে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান (১/৪১) ও রুবেল হোসেন (১/৪৮)। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়া সৌম্য সরকার ৩৩ রান দিয়ে পেয়েছেন রোহিতের উইকেটটি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক